Tuesday, March 31, 2026

সেঞ্চুরি করেই চলে গেলেন ভারতীয় ক্রিকেটের প্রবীণ মানুষটি

Date:

Share post:

মাঠে সেঞ্চুরি হয়নি, কিন্তু জীবনের সেঞ্চুরি পূর্ণ করে প্রয়াত হলেন দেশের প্রবীণতম ক্রিকেটার বসন্ত সিং রাইজি। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শনিবার ভোর রাতে ঘুমের মধ্যেই চিরঘুমের দেশে চলে যান প্রাক্তন এই রঞ্জি ক্রিকেটার। রেখে গেলেন স্ত্রী, দুই কন্যা সহ আত্মীয়-পরিজনদের।

১৯৪১ সালে বিজয় মার্চেন্টের অধিনায়কত্বে মুম্বইয়ের হয়ে খেলা শুরু করেন বাসন্ত রাইজি। সে সময় বোম্বে বরোদা টিমের হয়ে খেলেছিলেন ৯টি প্রথম শ্রেণির ম্যাচ, করেছিলেন ২৭৭ রান। সর্বোচ্চ ৬৮। স্বাধীনতার আগের সেই সময়ে একসঙ্গে ড্রেসিংরুম শেয়ার করেছিলেন লালা অমরনাথ, বিজয় হাজারে, সি কে নাইডুর মতো ক্রিকেটারের সঙ্গে। পেশায় ছিলেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। পরে ক্রীড়া পরিসংখ্যানবিদ হিসেবেও যথেষ্ট নাম করেছিলেন। আট দশক ধরে তিনি ৮টি বই লিখেছেন, ভারতীয় ক্রিকেটে যা চলমান দলিল। শচীন তেন্ডুলকর ট্যুইট করে শেষ শ্রদ্ধা জানিয়ে বলেছেন, বসন্তজির সঙ্গে সাক্ষাৎ এখনও মনে আছে। ক্রিকেটে কতখানি প্যাশন ছিলো তা তাঁকে দেখে বুঝেছিলাম। তাঁর আত্মার শান্তি কামনা করছি।

Related articles

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...