Friday, April 3, 2026

সব রাজ্যে সাইকেলকেই যাতায়াতের মাধ্যম করার পরামর্শ কেন্দ্রের

Date:

Share post:

দেশে করোনা সংক্রমণ লাফিয়ে বাড়ছে৷ ক্রমশই কেন্দ্রের কপালের ভাঁজ চওড়া হচ্ছে । উদ্বিগ্ন রাজ্য সরকারগুলোও। দুই সরকারই বুঝছে, কঠোরভাবে সামাজিক দূরত্ব বজায় রাখা না গেলে এই ভয়ঙ্কর সংক্রামক অসুখ থেকে রক্ষা পাওয়া কঠিন৷

ওদিকে দেশের সাধারণ মানুষের চলাচলে বাস-ট্রামই একমাত্র ভরসা৷ সেক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখা কার্যত অসম্ভব৷ এই পরিস্থিতিতে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক মনে করছে, দেশের মানুষের প্রতিদিনের চলাচল সাইকেল-নির্ভর হোক। দুই চাকার এই যানে একদিকে যেমন সামাজিক দূরত্ব বজায় রাখা যাবে, তেমনই এটি খরচসাপেক্ষও নয়। তাই কেন্দ্রের তরফে দেশের সব রাজ্য সরকারকে সাইকেল ব্যবহারের জন্যে সাধারণ মানুষকে উৎসাহিত করার বার্তা দেওয়া হয়েছে।
কেন্দ্র বলছে, করোনা পরিস্থিতিতে সারা বিশ্বের মানুষের মধ্যেই বাড়ছে সাইকেল নির্ভরতা। কারণ একে অপরের থেকে শারীরিক দূরত্ব যতদূর সম্ভব এড়িয়ে চলার পরামর্শই দিচ্ছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। আর এই পরামর্শ মানতে হলে একমাত্র উপায় হল ব্যক্তিগত যানবাহন ব্যবহার। সবদিক বিবেচনা করে তাই পকেট-ফ্রেণ্ডলি সাইকেলের ব্যবহার বাড়ানোরই পরামর্শ দিচ্ছে কেন্দ্রীয় সরকার। রাজ্যগুলিকে সাইকেলের ব্যবহারে আমজনতাকে আগ্রহী করে তোলার জন্যে বেশ কিছু উদাহরণও তুলে ঝরেছে তারা। উদাহরন হিসাবে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুধুমাত্র সাইকেল চলাচল করার জন্যে নতুন ৪০ কিমি রাস্তা খুলে দেওয়া হয়েছে। অকল্যান্ড ১০ শতাংশ রাস্তায় সাইকেল ছাড়া অন্য কোনও গাড়ি চলাচল নিষিদ্ধ করে দিয়েছে। কলম্বিয়ার বোগোটায় অতিরিক্ত ৭৬ কিলোমিটার পথ খুলে দেওয়া হয়েছে শুধুই সাইকেল চলাচল করার জন্য৷
কেন্দ্রের পরামর্শে বলা হয়েছে, “সাধারণত শহরাঞ্চলের মানুষজনকে কাজের প্রয়োজনে গড়ে ৫ কিমি দূরত্ব পর্যন্ত যাতায়াত করতে হয়। করোনা সংক্রমণ থেকে বাঁচতে আরও বেশি করে সাইকেলের মতো যানবাহনের ব্যবহার বাড়ানো উচিত। কারণ এখন যতটা কম খরচে মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হয় সেটার দিকেই লক্ষ্য রাখতে হবে। সাইকেল চালানো সহজ এবং এটি পরিবেশ বান্ধব৷ তাই যত বেশি সম্ভব মানুষ সাইকেলকেই যাতায়াতের মাধ্যম করুন”।

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...