Tuesday, May 19, 2026

করোনা আক্রান্তের নিরিখে এবার চিনকে টপকে গেল বাংলাদেশও

Date:

Share post:

নভেল করোনাভাইরাসের উৎসস্থল চিনকে পিছনে ফেলে ইতিমধ‍্যেই সংক্রমণে রেকর্ড করেছে বহু দেশ। এবার সেই তালিকায় উঠে এল বাংলাদেশও। করোনা আক্রান্তের সংখ্যায় চিনকে টপকে গেল হাসিনার দেশ।

জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ২ হাজার ৮৫৬ জন মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে সেদেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৪ হাজার ৩৭৯। অন‍্যদিকে, চিনে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৮৪ হাজার ১৯১। অর্থাৎ আক্রান্তের নিরিখে বাংলাদেশ টপকে গেল চিনকেও। প্রসঙ্গত, আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশে এখনও পর্যন্ত ১ হাজার ১৩৯ জন মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।

Related articles

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...

কালবৈশাখীর তাণ্ডব মুর্শিদাবাদে, বজ্রপাতে মৃত ৬

ঝড়-বৃষ্টি-বজ্রপাত। সোমবার মুর্শিদাবাদের পাঁচ জায়গায় মৃত্যু হল ৬ জনের। একবেলার ঝড়-বৃষ্টিতেই জেলায় বজ্রাঘাতে মারা গেলেন ছয়জন। সোমবার বিকেলে...