Friday, June 26, 2026

অর্থ চেয়ে রাষ্ট্রায়ত্ত সংস্থাকে নোটিশ টেলিকম দফতরের, ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

Date:

Share post:

স্পেক্ট্রাম ও লাইসেন্স ফি তথা এজিআর বাবদ বকেয়া টেলিকম সংস্থার কাছ থেকে চাইতে পারে কেন্দ্র। এই অনুমতি দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির কাছ থেকেও বকেয়া পাওনা বলে নোটিশ পাঠিয়েছে টেলিকম দফতর। এই প্রেক্ষিতে সংশ্লিষ্ট সংস্থাগুলি আদালতে আবেদন জানিয়েছে। টেলিকম দফতরের এই কাজে ক্ষুব্ধ শীর্ষ আদালত। আদালত জানিয়েছে টেলিকম দফতরের এই দাবি প্রত্যাহার করতে হবে।

গেইল, অয়েল ইন্ডিয়া ,পাওয়ার গ্রিড, দিল্লি মেট্রো সহ বেশ কিছু সংস্থার কাছে টেলিকম দফতর এজিআর বাবদ বকেয়া ৪ লক্ষ কোটি টাকা দাবি করেছিল। সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্র, এস আব্দুল নাজির এবং এম আর শাহের বেঞ্চ জানিয়েছে, এজিআর সংক্রান্ত রায়ের ভিত্তিতে
রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির থেকে বকেয়া চাওয়া অনুমোদনযোগ্য নয়। তবে এই নিয়ে পাল্টা যুক্তি ও আছে। টেলিকম দফতরের আইনজীবী‌ তথা সলিসিটর জেনারেল তুষার মেহেতা বলেন, কোন প্রেক্ষিতে এই আবেদন করা হয়েছে তা পরবর্তী শুনানিতে জানানো হবে।

অন্যদিকে আদালতের প্রশ্ন, দফায় দফায় বকেয়া মেটাতে টেলিকম সংস্থাগুলিকে কেন ২০ বছর সময় দেওয়ার আর্জি জানানো হয়েছে। ‌‌এত দীর্ঘ সময় দেওয়ার কারণ জানতে চায় আদালত। সলিসিটর জেনারেলের বক্তব্য, একসঙ্গে বকেয়া মেটাতে গেলে সংস্থাগুলি আর্থিক সমস্যার সম্মুখীন হবে। এয়ারটেল আদালতকে জানিয়েছে, এদের সঙ্গে কথা বলে বাকি টাকা মিটিয়ে দেবে। ভোডাফোন আইডিয়া জানিয়েছে, কর্মীদের বেতন দেওয়ার মত টাকা তাদের হাতে নেই। এই মামলার পরবর্তী শুনানি ১৮ জুন।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...