Monday, April 6, 2026

করোনা! মনমোহন সিংয়ের বাংলোর দেওয়ালে কোয়ারেন্টাইনের নোটিশে চাঞ্চল্য

Date:

Share post:

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাড়ির বাইরে হঠাৎ কোয়ারান্টাইন নোটিশ। আর সে নিয়ে নয়া দিল্লির রাজনৈতিক মহলে তুমুল উত্তেজনা। সকলেরই প্রশ্ন সুস্থ আছেন তো ৮৭ বছরের প্রাক্তন প্রধানমন্ত্রী!

দিল্লির ৩ নম্বর মতিলাল নেহরু প্লেসের বাংলোয় থাকেন মনমোহন সিং। শনিবার সকালে হঠাৎই তাঁর বাড়ির সামনের দেওয়ালে কোয়ারেন্টাইনের নোটিশ দেখতে পাওয়া যায়। অনুসন্ধানের পর জানা যায় মনমোহনের বাংলোর যাঁরা পরিচারিকার কাজ করেন তাঁদের একজনের মেয়ে করোনায় আক্রান্ত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করে পরিচারিকার বাড়ির বাকি সকলকে হোম কোয়ারেন্টাইন করা হয় এবং বাংলোর বাইরের দেওয়ালে কোয়ারেন্টাইনের নোটিশ লাগানো হয়। এই খবর পাওয়ার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেন কংগ্রেস নেতৃত্ব। প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বর্তমানে রাজস্থানের সাংসদ মনমোহন সিং সুস্থই আছেন।

Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...