Friday, April 3, 2026

অনন্য নজির: “আর অর্থ সাহায্য পাঠাবেন না”, বলল মনসাদ্বীপের রামকৃষ্ণ মিশন

Date:

Share post:

আমফান বিধ্বস্ত বাংলার উপকূলবর্তী অঞ্চল। ত্রাণের জন্য হাহাকার। এই পরিস্থিতিতেও নজির গড়ল রামকৃষ্ণ মিশন। পর্যাপ্ত ত্রাণ পাওয়ার পরে তারা জানিয়ে দিল, “আমাদের আর অর্থ সাহায্য পাঠাবেন না। প্রয়োজনে রামকৃষ্ণ মিশনের সদর কার্যালয়, বেলুড়মঠে সাহায্য পাঠাতে পারেন”। শুধু প্রয়োজনটুকুই যথেষ্ট, অতিরিক্ত আড়ম্ভর নয়- এই পথই দেখিয়েছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ। আজও রামকৃষ্ণ মিশন যে সেই পথেই চলছে, তার একটি নজির পাওয়া গেল তাদের দেওয়া এই নোটিশে।

ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে লন্ডভন্ড হয় সাগরদ্বীপের বিস্তীর্ণ অঞ্চল। সেখানে মনসাদ্বীপে রামকৃষ্ণ মিশন আশ্রম ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই কারণে প্রাথমিক ত্রাণের পরে বাড়ির ছাদ মেরামতির কাজে হাত লাগিয়েছেন তারা। 199 টি বাড়ির ছাদ মেরামত এবং ভেঙে পড়া প্রাথমিক বিদ্যালয় পুনর্নির্মাণ করা হবে বলে ঠিক করেছেন রামকৃষ্ণ মিশনের মনসাদ্বীপের মঠের মহারাজারা। তাঁদের এই উদ্যোগে সামিল হয়েছেন অনেকে। বিভিন্ন মানুষ নিজের ক্ষমতা অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়েছেন আশ্রম এবং সংলগ্ন এলাকার পুনর্নির্মাণে। যে পরিমাণ অর্থ সাহায্য মনসাদ্বীপের আশ্রম কর্তৃপক্ষ পেয়েছে সেটা যথেষ্ট বলে মনে করছে তারা। সেই কারণে সবার কাছে বিনয়ের সঙ্গে আবেদন জানিয়েছে, আর ত্রাণ পাঠানোর প্রয়োজন নেই। যদি কেউ অর্থ সাহায্য করতেই চান তবে সেটা রামকৃষ্ণ মিশনের সদর কার্যালয় বেলুড়মঠে পাঠান।
যেখানে ত্রাণ নিয়ে কারচুপি চলছে, অভিযোগ উঠছে চাল চুরির, প্রান্তিক মানুষেরা ত্রাণ পাননি বলে হাহাকার করছেন- সেখানে পর্যাপ্ত অর্থ পাওয়ার পরে আর প্রয়োজন নেই বলে দেওয়ার ক্ষমতা বোধহয় রামকৃষ্ণ পরমহংসের অনুপ্রেরণায়, স্বামী বিবেকানন্দের আদর্শে চলা মঠ ও মিশনেরই আছে।

Related articles

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...