Tuesday, May 26, 2026

পিকে-তে ফিরে এসেছিলেন সরফরাজ, কিন্তু এবার?

Date:

Share post:

মাঝ আকাশে হঠাৎই কাই পো চে। সবে মাত্র উড়তে শুরু করেছিল ঘুড়িটা। কিন্তু উড়তে উড়তে হঠাৎই সুতো ছিঁড়ে গেল। কাই পো চে র মাধ্যমে পা রেখেছিলেন সিনে জগতে। অন্যতম সেরা ছবি ছিছোড়ে। আত্মহত্যা যে আসলে কোনও সমাধান না, সেটাই ছিল বক্তব্য। অথচ পিকে – র সরফরাজ রবিবার চলে গেলেন না ফেরার দেশে। মাত্র ৩৪ বছর বয়সে ময়দান ছাড়লেন পর্দার ধোনি।

১৯৮৬ সালে পাটনায় জন্ম। ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক হলেও বরাবরই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল রিলের ধোনির। তাই লেখাপড়ার পাট চুকিয়ে মুম্বইয়ে পাড়ি দেন সুশান্ত। ২০০৮ টিভি সিরিয়ালে অভিনয় শুরু করেন তিনি। স্টার প্লাসে ‘কিস দেশ মে হ্যায় মেরা দিল’ সিরিয়াল দিয়ে তাঁর অভিনয় জীবন শুরু। প্রথম সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সে সময় সৌম্যকান্তির অভিনয় সবার মন ছুঁয়ে গিয়েছিল। অমলিন হাসি দিয়ে সবার মন জয় করেছিল পাটনার ওই ছেলেটা। তাঁর শেষ ছবি ড্রাইভ এবং তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন জ্যাকলিন।

তারপরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক সিঁড়ি বেয়ে উঠে গিয়েছেন সুশান্ত। ২০১৩ সালে তাঁর অভিনীত প্রথম ছবি কাই পো চে। অভিনয় ও সারল্যে মুগ্ধ হয়েই কাই পো চে-র জন্য তাঁকে বেছে নিয়েছিলেন পরিচালক অভিষেক কাপুর। মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে অভিনয় করেছেন তিনি। তাঁর অভিনয়ের শান্ত ও স্নিগ্ধতা দর্শকদের মন জয় করেছিল। তাঁর অভিনীত সেরা ছবিগুলির মধ্যে রয়েছে ‘শুদ্ধ দেশি রোমান্স’, ‘ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সী’, ‘পিকে’, ‘কেদারনাথ’, ‘রবতা’।

Related articles

উন্নয়ন, শিক্ষা ও দক্ষতা বৃদ্ধিতে জোর, ১১ জুন নীতি আয়োগের বৈঠকে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১১ জুন নয়াদিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত হতে...

মঙ্গলে কল্যাণীতে শুভেন্দুর মেগা প্রশাসনিক বৈঠক, তিন জেলার কাজের খতিয়ান নিতে মুখোমুখি মুখ্যমন্ত্রী

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কল্যাণীতে উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং হুগলি— এই তিন জেলা নিয়ে এক উচ্চপর্যায়ের...

ভোট-পরবর্তী গেরুয়া ‘সন্ত্রাস’ রুখতে নয়া কর্মসূচি! উত্তর কলকাতার বৈঠকে সুদীপ-কুণালরা

নির্বাচন-উত্তর পর্বে বিজেপির সন্ত্রাস ও হিংসার রাজনীতি ও বিধানসভা ভোটের ফলাফল এবং সাংগঠনিক শক্তি পর্যালোচনা করতে সোমবার বিকেলে...

সমন্বয়-স্বচ্ছ কাজের পরিবেশ তৈরিতে রাজ্য-কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের সঙ্গে নৈশভোজ মুখ্যমন্ত্রীর

প্রশাসনে সমন্বয় ও স্বচ্ছ কাজের পরিবেশ গড়ে তুলতে উদ্যোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Subhendu Adhikari)। রাজ্য ও...