Tuesday, March 31, 2026

কোভিড ১৯ সন্দেহে ভর্তি রোগীর মৃত্যুতে লালারস পরীক্ষা নয়, সিদ্ধান্ত এনআরএস-এর

Date:

Share post:

করোনা আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি কোনও রোগীর মৃত্যু হলে আর তাঁর লালারসের পরীক্ষা হবে না। নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীকল্যাণ সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনা সন্দেহে ভর্তি হচ্ছেন বহু রোগী। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে নমুনা পরীক্ষা পাঠানোর আগেই মৃত্যু হচ্ছে তাঁর। এসব দেহ আটকে রেখে নমুনা পরীক্ষা হচ্ছে। রিপোর্ট এলে তার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হচ্ছে। এই গোটা প্রক্রিয়াটি যথেষ্ট সময় সাপেক্ষ। ফলে মর্গে জমছে একাধিক দেহ। আবার সব ক্ষেত্রেই যে রিপোর্ট পজিটিভ আসছে তাও নয়। গোটা প্রক্রিয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন সংশ্লিষ্ট রোগীর পরিবার। সবদিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে হাসপাতালের রোগী কল্যাণ সমিতি। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান শান্তনু সেন জানান, আগামীতে নমুনা পরীক্ষার আগেই করোনা সন্দেহে ভর্তি কোনও রোগীর মৃত্যু হলে তাঁর লালারস পরীক্ষা হবে না।

তিনি জানিয়েছেন, নমুনা পরীক্ষার আগে করোনা আক্রান্ত সন্দেহে ভর্তি কোনও রোগীর এনআরএস হাসপাতালে মৃত্যু হলে, কোভিডে মৃতের মতো করেই তাঁর দেহ সৎকারের ব্যবস্থা করা হবে। পাশাপাশি মৃতের পরিবার ও তাঁর সংস্পর্শে আসা প্রত্যেকের নমুনা পরীক্ষা হবে। এতে মৃতের পরিবারের হয়রানির পাশাপাশি জটিলতা অনেক কমবে বলে মনে করা হচ্ছে।

Related articles

যানজট মুক্ত বসিরহাট উপহার দেওয়ার আশ্বাস বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সুরজিতের

বসিরহাটকে (Basirhat) যানজট মুক্ত করাই হবে অন্যতম প্রধান লক্ষ্য বলে জানালেন বসিরহাট দক্ষিণের (Basirhat South TMC Candidate) তৃণমূল...

“কেন যে জলে নামল!”, রাহুলের অকাল মৃত্যুতে গভীর শোকে সৌরভ

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শুধু রাজনীতি নয় খেলার মাঠের তারকাদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। ইডেনে ভারতের ম্যাচ থাকলেই...

করণদিঘীর দুই দাবি: নির্বাচনী প্রচারের মঞ্চ থেকেই পূরণের প্রতিশ্রুতি অভিষেকের

রাজ্যের ক্ষমতায় থাকাকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি এলাকার স্থানীয় মানুষের দাবি মতো শিক্ষা থেকে স্বাস্থ্য, কৃষি থেকে...

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...