Friday, April 3, 2026

পুরীর রথ টানবে হাতি! প্রশাসনের কাছে প্রস্তাব মন্দির কর্তৃপক্ষের

Date:

Share post:

করোনা পরিস্থিতিতে মেনে চলতে হবে সামাজিক দূরত্ব। বিধি-নিষেধের কথা মাথায় রেখে অভিনব প্রস্তাব দিল পুরীর মন্দির কর্তৃপক্ষ। পুরীর রথ ৩ টি হাতি দিয়ে টানানোর প্রস্তাব দিয়েছে তারা। প্রাচীন রীতি অনুযায়ী প্রশাসনের কাছে মন্দির কর্তৃপক্ষ এই প্রস্তাব দেওয়া হয়েছে।

চলতি বছর রথযাত্রা ২৩ জুন। উল্টোরথ ১ জুলাই। রথ তৈরির কাজ প্রায় শেষের পথে। এর মধ্যে বড় প্রশ্ন করোনা পরিস্থিতিতে কীভাবে রথ টানা হবে? বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করেই প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। মন্দির কর্তৃপক্ষের প্রতিনিধি রাজেশ দ্বৈতাপতি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ” ইতিমধ্যেই স্নানযাত্রা হয়ে গিয়েছে। কিন্তু করোনা সংক্রমণের জন্য আমরা সবাই চিন্তিত। মন্দির কর্তৃপক্ষ এবং রাজ্য সরকার চাইছে রথযাত্রা হোক। তাতে ভক্তরা প্রভুকে দেখতে পারবেন। কিন্তু এই অবস্থায় ভিড় এড়াতে হবে। তাই তিনটি হাতি দিয়ে রথ টানার প্রস্তাব দিয়েছি আমরা। প্রাচীনকালে এই রীতি চালু ছিল।” জানা গিয়েছে মন্দির কর্তৃপক্ষের দেওয়া এই প্রস্তাব বিবেচনা করছে রাজ্য সরকার।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...