Tuesday, June 23, 2026

ফের জোড়া জঙ্গি হামলা নাইজেরিয়ায়, লিফলেট বিলি করে হুমকি

Date:

Share post:

করোনা আতঙ্কের মধ্যেই লাগাতার হামলা চালাচ্ছে জঙ্গিরা। এবার নাইজেরিয়ায় জোড়া জঙ্গি হামলা চালালো আইএসআইএস। মৃত্যু হয়েছে কমপক্ষে ৬০ জনের। এরমধ্যে সেনাকর্মী রয়েছেন ২০ জন। এবং জখম প্রায় শতাধিক মানুষ।

স্থানীয় সূত্রে খবর, দুটি ঘটনা ঘটেছে নাইজেরিয়ার বর্নো প্রদেশের মনগুনো ও নানঝাই জেলায়। শনিবার স্থানীয় সময় ১১টায় রকেট লঞ্চার-সহ প্রচুর পরিমাণ অস্ত্র নিয়ে উত্তর-পূর্ব নাইজেরিয়ার মনগুনোয় হামলা চালায় আইএসআইএস জঙ্গিরা। প্রায় তিনঘণ্টা ধরে গোটা এলাকা ঘুরে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। রকেট লঞ্চারও ছোঁড়ে বিভিন্ন বাড়ি লক্ষ্য করে। এই ঘটনায় মৃত্যু হয় কমপক্ষে ২০ জনের। উভয়পক্ষের গোলাগুলিতে জখম সাধারণ মানুষ। এরপর জঙ্গিদের আরেকটি দল বাইক নিয়ে এসে হামলা চালায় নাইঝাই জেলার একটি জনবসতি এলাকায়। সেখানে মৃত্যু হয়েছে ৪০ জনের।

হামলা চালিয়ে থেমে থাকেনি জঙ্গিরা। এরপর লিফলেট বিলি করে সেখানকার স্থানীয় মানুষদের মধ্যে। লিফলেটে লেখা রয়েছে, সেনাবাহিনীদের কোনোরকম সহায়তা করা যাবে না অন্যথায় এই হামলা আবারও হতে পারে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...