Tuesday, June 23, 2026

জুনেই ব্যাপক বর্ষণ, করোনা-আমফানের পর কি এবার বন্যা?

Date:

Share post:

করোনাতে কাবু গোটা বিশ্ব। আমফান সাইক্লোনে ক্ষতিগ্রস্থ হয়েছে বাংলা । এরই মধ্যে বর্ষা ঢুকতেই আর এক আতঙ্কের পূর্বাভাষ দিল আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাতের ফলে হতে পারে বন্যা!

শুক্রবার রাজ্যে ঢুকেছে বর্ষা। আর আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এবছর শুরুতেই প্রবল সক্রিয় মৌসুমি বায়ু। যার জেরে জুন মাস জুড়ে ব্যাপক বৃষ্টি হতে পারে গোটা পশ্চিমবঙ্গজুড়ে। প্রবল বৃষ্টি হতে পারে ছোটনাগপুরের মালভূমিতেও। যার ফলে জল ছাড়তে হতে পারে ডিভিসির বাঁধগুলি থেকে।

বেসরকারি আবহাওয়া সংস্থা ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের তরফে জানানো হয়েছে। দিন কয়েকের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। যা এগোবে বঙ্গের উপকূলের দিকে। তার সঙ্গে এসে মিশবে একটি মৌসুমি অক্ষরেখা। যার ফলে প্রবল বর্ষণ হবে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, অসম-সহ উত্তরপূর্ব ও ছত্তিসগড়ে। প্রবল বর্ষণে নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে তারা।
কলকাতায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের কোথাও কোথাও ১৫০ মিমি পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

তরাই ডুয়ার্সের পূর্বাভাস আরও ভয়ানক। সেখানে আগামী ১০ দিনে ২৫০ মিমির বেশি বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। যার ফলে ডুয়ার্সের নদীগুলিতে ব্যাপক প্লাবনের আশঙ্কা রয়েছে। এখানেই শেষ নয়, আগামী ১০ দিনে গোটা ছোটনাগপুরের মালভূমিতে ১০০ – ১৫০ মিমি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। যার ফলে দামোদর ও তার শাখানদীগুলির জলস্তর ব্যাপক বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা।

পূর্বাভাস অনুসারে আগামী ১৮ -২০ জুন উত্তর ও দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টি হবে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...