Saturday, June 20, 2026

লকডাউন ব্রেক করলেই ভারতের এই রাজ্যে ৫০০ টাকা জরিমানার ফরমান!

Date:

Share post:

দেশে নতুন করে করোনা সংক্রমণ লাফিয়ে বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ইতিমধ্যেই মৃত্যুর সংখ্যায় এশিয়ার দেশগুলির শীর্ষে ভারত। তাই আর কোনও ঝুঁকি নয়। নয় কোনও আপস। আরও কড়া হচ্ছে সর্বোচ্চ কোভিড সংক্রমিত রাজ্যগুলি।

এবার লকডাউন ভাঙলেই ৫০০ টাকা জরিমানা গুনতে হবে। দিল্লিতে এমনই ফরমান জারি করল অরবিন্দ কেজরিওয়াল সরকার। নয়াদিল্লিতে প্রথমবার লকডাউন ভাঙলে ৫০০ টাকা জরিমানা দিতে হবে। তবে পরেরবার থেকে ফের এই ভুল করলে, বিধিভঙ্গের অপরাধে মাসুল গুনতে হবে ১ হাজার টাকা করে।

এদিকে, উদ্বেগ আরও বাড়িয়ে একদিনে মহারাষ্ট্রে করোনায় আক্রান্ত ৩,৪২৭। মহারাষ্ট্রে শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ৪২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১১৩ জনের। এই নিয়ে এই রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লক্ষ ৪ হাজার ৫৬৮। মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৩০ জন রোগীর।

পিছিয়ে নেই তামিলনাড়ুও। শেষ ২৪ ঘণ্টায় তামিলনাড়ুতে আক্রান্ত প্রায় ২ হাজার। এই সময়ের মধ্যে তামিলনাড়ুতে নতুন করে আরও ১ হাজার ৯৮৯ জনের শরীরে মিলল করোনা ভা‌‌ইরাস। মৃত্যু হয়েছে আরও ৩০ জনের। এই নিয়ে এ পর্যন্ত ওই রাজ্যে মোট ৪২ হাজার ৬৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩৯০ জনের।

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...