Monday, April 6, 2026

বিজয়ন- কন্যা বীণা ও DYFI সভাপতি রিয়াজের বিয়ে হলো মুখ্যমন্ত্রীর বাসভবনেই

Date:

Share post:

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মেয়ে বীণা-র সঙ্গে DYFI-এর সভাপতি পি এ মহম্মদ রিয়াজের বিয়ে হয়ে গেলো সোমবার সকালে৷ মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে অনাড়ম্বরেই এই বিয়ের অনুষ্ঠান হয়েছে ৷ সামাজিক দূরত্ব বিধির কথা মাথায় রেখে হাতে গোনা কয়েকজন ছিলেন আমন্ত্রিত৷ পিনারাই ও কমলা বিজয়নের বড় মেয়ে বীণা আইটি সংস্থায় কাজ করেন৷ থাকেন বেঙ্গালুরুতে৷ নিজের একটি সংস্থাও রয়েছে বীণার৷ পাত্র মহম্মদ রিয়াজ সিপিএমের যুব সংগঠন DYFI-এর সভাপতি৷ কেরল- রাজনীতিতে চেনা নাম, পরিচিত মুখ৷ গত বিধানসভা ভোটে দলের প্রার্থী ছিলেন, কিন্তু জিততে পারেননি৷

বিয়ের অনুষ্ঠানের ছবিতে দেখা যাচ্ছে, ঝকঝকে কমলা রঙের শাড়িতে মুখ্যমন্ত্রীর মেয়ে বীণা আর কেরলের ঐতিহ্যবাহী সাদা পোষাকে ‘বর’ রিয়াজ মালা বদল করছেন৷ আর একটু পিছনে দাঁড়িয়ে হাসিমুখে তা দেখছেন ‘বাবা’ বিজয়ন। বীণা-রিয়াজের বিয়ে ঘিরে গত কয়েকদিন ধরে একটা কৌতূহল তৈরি হয়েছিলো কেরলজুড়ে৷ এদিন তার নিরসন হলো৷

Related articles

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...