Monday, June 8, 2026

করোনা নিয়ে মোদি-মমতা দুজনেরই ‘মুখরক্ষা’ মুকুলের

Date:

Share post:

কারোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী দুজনেরই মুখ রক্ষা করলেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন,বিশ্বের মধ্যে করোনা পরিস্থিতিতে সবচেয়ে ভালো জায়গায় ভারত। আর সারাদেশের মধ্যে করোনা পরিস্থিতিতে রাজ্যের হাল সব থেকে ভালো। মৃতের সংখ্যা সবচেয়ে কম এবং সুস্থতার হার ৪০%। বীরভূমের সিউড়িতে দলীয় সভায় মন্তব্য বিজেপি নেতা মুকুল রায়ের। কেন্দ্রের ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পের অধীন সেখানে যান বিজেপি নেতা। কর্মিসভার পরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। উপস্থিত ছিলেন পুরুলিয়া সাংসদ তথা বিজেপির রাজ্য সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ। সেখানেই দেশের করোনা পরিস্থিতি সম্পর্কে প্রশ্ন করা হলে মুকুল রায় জানান, সারা বিশ্বের মধ্যে মৃত্যুর হারের দিক থেকে ভারতের পরিস্থিতি সব থেকে ভালো। আর সারাদেশের মধ্যে পশ্চিমবঙ্গের মৃত্যুর হার সবচেয়ে কম। শুধু তাই নয়, এখানে সুস্থ হয়েছেন ৪০% মানুষ। বিজেপি নেতা বলেন, পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে করোনা নিয়েই চলতে হবে। সেক্ষেত্রে একে ভয় না পেয়ে সর্তকতা অবলম্বন করার পরামর্শ দেন মুকুল রায়।

সম্প্রতি দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁর দেখা করতে যাওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুকুল রায় বলেন, রাজ্য তথা দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই তিনি দিল্লি গিয়েছিলেন। ” মন্ত্রিত্ব বিষয়ে কোনো কথা হয়নি। বিজেপিতে মন্ত্রিত্ব এভাবে হয় না” বলেও মন্তব্য করেন মুকুল। তবে এদিন সাংবাদিক বৈঠকে বিজেপি নেতৃত্বের মুখে পদ্ম ছাপ মাস্ক থাকলেও, মুকুল রায় পরেছিলেন নীল রংয়ের সাধারণ মাস্কই।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...