Tuesday, March 24, 2026

করোনা রুখতে পুলিশের হাতিয়ার ভেষজ ক্বাথ !

Date:

Share post:

বন্দুক, লাঠি-এর সঙ্গে এবার পুলিশের অস্ত্র তুলসী, দারচিনি, আদা, গোলমরিচ ! অবাক হবেন না । ঠিকই পড়ছেন। নতুন এই দাওয়াই দিয়েই এবার করোনা রুখবে রাজ্য পুলিশ। একটি ভেষজ ওষুধ প্রস্তুতকারক সংস্থা এইসব দিয়েই তৈরি করেছে পাচন বা ভেষজ ক্বাথ। আর এই ভেষজ ক্বাথই পৌঁছে গিয়েছে রাজ্য পুলিশের অস্ত্রাগারে।

ইতিমধ্যেই কেনা হয়েছে প্রায় পাঁচ হাজার বোতল ক্বাথ। করোনা যুদ্ধে থাকা বাহিনীকে এই ক্বাথ দেওয়া হচ্ছে আরও ১০ হাজার বোতল কেনা হবে বলে স্বাস্থ্য দফতর সূত্রে এমনটাই খবর। পুলিশ কর্মীদের মধ্যে বাড়ছে করনা সংক্রমণ ইতিমধ্যেই প্রায় ২৫৬ জন পুলিশকর্মী সংক্রমিত হয়েছেন বেলেঘাটা থানা থেকে পূর্ব কলকাতার আনন্দপুর থানা একের পর এক থানার পুলিশকর্মীরা আক্রান্ত হয়েছেন করোনাতে ।

গত শুক্রবার নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০ জন পুলিশকর্মী। এইভাবে করোনা সংক্রমিত হওয়ার ফলে চিন্তায় পড়েছেন স্বরাষ্ট্র দফতরের কর্তারা। তাঁদের নির্দেশেই এই ভেষজ ক্বাথ ব্যবহার করছেন পুলিশকর্মীরা। জানা গিয়েছে মালদহের পুলিশ সুপার অলোক রাজোরিয়া জেলার সমস্ত থানার ওসিদের এই ক্বাথ এবং দুধ হলুদ খাওয়ার নির্দেশ দিয়েছেন।

Related articles

লক্ষাধিক রেশন কার্ড বাতিল, রাজ্যে জোরদার যাচাই অভিযান 

ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করতে দেশজুড়ে শুরু হওয়া বিশেষ অভিযানের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। রাজ্যে ইতিমধ্যেই তিন লক্ষের বেশি...

হরমুজে বিপাকে ট্রাম্প! প্রণালী খুলতে দেশে দেশে ফোন, কথা মোদির সঙ্গেও

তেলের টান গোটা বিশ্বে। হরমুজ প্রণালী নিয়ে পিছু হঠতে বাধ্য হয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর পাশ...

ভোটের কাজে ব্যবহৃত গাড়ির ভাড়া বৃদ্ধি, স্বস্তিতে পরিবহণ মালিকরা 

আসন্ন নির্বাচনের আগে রাজ্যে ভোটের কাজে ব্যবহৃত বাস, মিনিবাস ও ছোট গাড়ির ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। পরিবহণ...

জাতপাতের রাজনীতি করি না: চালসার চার্চে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর

আমাদের কাছে সব ধর্ম সমান। সব উৎসবের একই গুরুত্ব। জাতপাতের রাজনীতি করি না। মঙ্গলবার চালসার বাতাবাড়ি মহাবাড়ি চার্চের...