Friday, June 19, 2026

নভেম্বরে ছিল বিয়ের কথা, কিন্তু কার সঙ্গে?

Date:

Share post:

একের পর এক সম্পর্ক। অভিনয় জীবনে বহুবার সম্পর্কে জড়িয়েছেন সুশান্ত সিং রাজপুত। সিরিয়ালে অভিনয় করার সময় অঙ্কিতার সঙ্গে সম্পর্ক ছিল সুশান্ত সিং রাজপুতের। জনপ্রিয় ডান্স রিয়্যালিটি শো ‘ঝলক দিখা যা’র শো-তে এসেছিলেন সুশান্ত ও অঙ্কিতা দু’জনেই। ওই মঞ্চে রীতিমতো হাঁটু গেড়ে বসে অঙ্কিতাকে প্রেম নিবেদন করেন সুশান্ত। ২০১৬ সালে সেই সম্পর্ক। এরপর কৃতি সাননের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন প্রয়াত অভিনেতা। তবে এক অপরের ভালো বন্ধু বলেই জানিয়েছেন তাঁরা। এমনকী সারা আলি খানের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যায়। বলিউড বাঙালি অভিনেত্রীর রিয়া চক্রবর্তীর সঙ্গে সম্পর্কের কথাও উঠে এসেছে।

কিন্তু কোনও সম্পর্কই খুব বেশি দিন টেকেনি। এদিকে মৃত্যুর পরে তাঁর বিয়ের বিষয়টি সামনে আসে। চলতি বছর নভেম্বরে বিয়ে হওয়ার কথা ছিল সুশান্ত সিং রাজপুতের। মুম্বইয়ে বিয়ের আয়োজন করা হবে এমনটাই স্থির হয়েছিল। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর একথা জানান তাঁর সম্পর্কিত দাদা।

অন্যদিকে চলতি বছর বিয়ে হওয়ার কথা অঙ্কিতা লোখান্ডের। তাঁকে নিছক ‘ দেখানো ‘ কি এই বার্তার মূল উদ্দেশ্য? অন্যদিকে এত নারীর সঙ্গে সম্পর্কের পরেও কেন পোক্ত হলো না কোনও সম্পর্ক? অল্প বয়সে মাকে হারিয়েছেন অভিনেতা। তাহলে সব নারীর মধ্যে নিজের মাকে খুঁজতেন তিনি? বিয়ে করলে কাকেই বা করতেন তিনি? এই প্রশ্নগুলি বারবার উঠে আসছে।

রবিবার অভিনেতার মৃত্যুর পর সংবাদমাধ্যমের সাক্ষাতকারে তাঁর দাদা বলেন, “এবছর নভেম্বর মাসেই ওঁর করার কথা ছিল। কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল।” যদিও পাত্রী কে সে সম্পর্কে কিছু বলেননি তিনি।

প্রসঙ্গত, বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঙ্গে সুশান্ত সিং রাজপুতের সম্পর্কের কথা অনেকেরই জানা। বেশ কিছুদিন আগে খবর ছড়ায় তাঁরা লিভ ইন করছেন। একসঙ্গে ইউরোপ বেড়াতে যান রিয়া ও সুশান্ত। যদিও একে অপরের বন্ধু বলে বারবার দাবি করেছেন অভিনেত্রী।

Related articles

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...

সুমনের গল্পচুরি করে তৈরি ‘অভিমান’! জবাব দিলেন প্রসেনজিৎ, তোলপাড় টলিউড

যিশু সেনগুপ্ত - সৌরভ দাসের প্রযোজনা সংস্থার নতুন ছবি 'অভিমান' (Abhhiman)মুক্তির দিনেই বিতর্ক টলিপাড়ায়। ছবিতে 'রকস্টার আকাশ চ্যাটার্জি'র...

বেআইনিভাবে টাকা ঢুকতে পারে, আশঙ্কায় পুলিশের দ্বারস্থ ‘আসল তৃণমূল’

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেআইনিভাবে টাকা ঢুকতে পারে। এই আশঙ্কায় বৃহস্পতিবার পুলিশের দ্বারস্থ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-পন্থী তৃণমূল। বিধাননগর পুলিশ...