Friday, June 19, 2026

সূর্যগ্রহণের সঙ্গে করোনা সংক্রমণের যোগসূত্রের দাবি বৈজ্ঞানিকের

Date:

Share post:

গত ২৬ ডিসেম্বর শেষ সূর্যগ্রহণের পর সৌরজগতে গ্রহের অবস্থানগত নতুন শ্রেণিবিন্যাস ঘটেছে। করোনা সংক্রমণের সঙ্গে তার যোগ আছে। এমনই দাবি করলেন
চেন্নাইয়ের জনৈক বৈজ্ঞানিক। ওই পরমাণু ও ভূ-বৈজ্ঞানিকের নাম কেএল সুন্দর কৃষ্ণ। তাঁর দাবি, করোনা সংক্রমণের সঙ্গে ২৬ ডিসেম্বরের সূর্যগ্রহণের সম্পর্ক রয়েছে। তিনি জানিয়েছেন , সূর্যগ্রহণের পর নির্গত বিভাজন শক্তির কারণে নিউট্রনের মিউটেটেড কণার মিথস্ক্রিয়ার জেরে করোনার মতো অতিমারী দেখা দিয়েছে ।
তিনি বলেছেন, ২০১৯-এর ডিসেম্বর থেকে করোনাভাইরাস মানব জীবনে দেখা দিয়েছে।
তাঁর যুক্তি , নানা গ্রহের মধ্যে বল পরিবর্তনের কারণে জীবাণুটি উপরের বায়ুমণ্ডলে তৈরি হয়েছে, একটি নতুন শ্রেণিবিন্যাস হয়েছে যার ফলে পৃথিবীতে ওই জীবাণুর জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে । সূর্যের বিভাজন শক্তি থেকে বেরিয়ে আসছে নিউট্রন। সম্ভবত তারা অপরিচিত উপাদান থেকে নিউক্লিয়াস তৈরি শুরু করেছে। তবে তা বায়োমলিকিউলের নিউক্লিয়াস কিনা সেই বিষয়ে তিনি নিশ্চিত নন। তিনি বলেছেন, উপরের বায়ুমণ্ডলে বায়োনিউক্লিয়ার ইন্টার অ্যাকশন হচ্ছে। বায়োমলিকিউলার প্রোটিন কাঠামোর এই রূপান্তরই করোনাভাইরাসের উৎসের কারণ হতে পারে। তাঁর মতে, আগামী সূর্যগ্রহণ হতে পারে এই করোনা সঙ্কটের টার্নিং পয়েন্ট। সূর্যের বিভাজন রশ্মির তীব্রতা অকেজো করে দিতে পারে জীবাণুকে।
এই বিষয়ে অযথা আতঙ্কিত হতে নিষেধ করেছেন তিনি । কারণ এটি ঘটছে গ্রহের শ্রেণিবিন্যাসের ফলে।

Related articles

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...

বিশ্বকাপের মধ্যেই অবসর ঘোষণা, বড় সিদ্ধান্ত নিয়েই ফেললেন জার্মান তারকা ফুটবলার

আগেও অবসর নিয়েছিলেন, আবার তা ভেঙে ফিরে এসেছিলেন। কিন্তু চলতি ফুটবল বিশ্বকাপ(World Cup )শেষেই পাকাপাকিভাবে অবসর নেবেন জার্মানির...

আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি ক্ষতিপূরণ, শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবি: মোদিকে চিঠি সিজেপির

নিট-ইউজি (NEET UG) ২০২৬ পরীক্ষা ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীদের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে...

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...