Saturday, June 20, 2026

চলতি সপ্তাহব্যাপী রাজ্যজুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিলো হওয়া অফিস

Date:

Share post:

পূর্ব-পশ্চিম অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত । সিকিম ও উত্তরবঙ্গ থেকে কঙ্কন পর্যন্ত দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়। যার প্রভাবে আগামী কয়েকদিনে উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে দু-এক পশলা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। কলকাতা-সহ বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আজ, মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে এমনটাই জানানো হয়েছে।

হওয়া অফিস আরও জানাচ্ছে, একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা বঙ্গোপসাগরের উপর। রাজ্যের উপকূলের কাছাকাছি উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে এই নিম্নচাপ।শুক্রবার ১৯ জুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা প্রবল। এর প্রভাবে বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। উপকূলের জেলাগুলিতে অতিভারী বৃষ্টির পূর্বাভাস।

আজ সকাল থেকেই কলকাতায় মেঘলা আকাশ। মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে। সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৯ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৪ থেকে ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৯.৭ মিমি।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...