Saturday, June 20, 2026

আমফান বিধ্বস্ত হাসনাবাদের পাশে রোটারি ইন্ডিয়া হিউম্যানিটি ফাউন্ডেশন

Date:

Share post:

সুপার সাইক্লোনে বিধ্বস্ত বাংলার উপকূলবর্তী অঞ্চল। আমফান বিধ্বস্ত হাসনাবাদ ব্লকের ২০০ টি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াল রোটারি ইন্ডিয়া হিউম্যানিটি ফাউন্ডেশন। মঙ্গলবার, রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট মনোনীত শেখর মেহতা এবং পূর্ব ভারত রোটারি ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে মোট ১৫ লক্ষ টাকার শেল্টার কিটস দান করা হয়েছে।

মুখ্যমন্ত্রীর অফিসের পরামর্শে হাসনাবাদ ব্লক উন্নয়ন অফিসের সহায়তায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হয়। সেইমতো রোটারি জেলা গভর্নর মনোনীত প্রবীর চট্টোপাধ্যায়, চেয়ারম্যান ডঃ সুমিত পোদ্দার, সেক্রেটারি ইভেন্টস অসীম গুহ রায়, রোটারিয়ান অনিরুদ্ধ চৌধুরী, প্রজেক্ট সেক্রেটারি তাপস ভট্টাচার্য দুর্গতদের হাতে ত্রাণ সাহায্য তুলে দেন। উপস্থিত ছিলেন বিডিও অরিন্দম মুখোপাধ্যায় ও যুগ্ম বিডিও শুভশ্রী দাস।
কিটগুলিতে ছিল বাসনপত্র, কেরোসিন স্টোভ, পুরুষ, মহিলা ও শিশুদের জন্য পোশাক, জল পরিশ্রুত করার ওষুধ, স্যানিটাইজার, শয্যা, মশারি, ত্রিপল। সাজবে কিছুটা স্বস্তিতে স্থানীয় বাসিন্দারা।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...