Saturday, June 20, 2026

লাদাখে যুদ্ধ শুরু ? ভারত- চিন রক্তক্ষয়ী সংঘর্ষে ২ জওয়ান, ১ কর্নেলের মৃত্যু

Date:

Share post:

ভারত-চিন স্নায়ুযুদ্ধ অতীত, শুরু হয়ে গিয়েছে সরাসরি সংঘর্ষ।

সোমবার লাদাখে ভারত- চিনের তুমুল যুদ্ধে ভারতের ২ জওয়ান এবং এক কর্নেলের মৃত্যু হয়েছে। এমনই তথ্য প্রকাশ করলো ভারতীয় সেনা। সেনার বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, সোমবার দিন-রাতজুড়েই মুখোমুখি সংঘর্ষ হয়েছে ভারত ও চিন সেনার।১৯৭৫ সালের পরে এই প্রথম চিনের সঙ্গে সংঘর্ষে ভারতীয় সেনার মৃ্ত্যু হল।

এদিকে, সেনার তরফে জরুরি উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। এই অপ্রীতিকর পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং নিয়ন্ত্রণের পথ কী, তা নিয়েই এখন আলোচনা হচ্ছে।

সেনার তরফে এদিনের বিবৃতিতে বলা হয়েছে, গলওয়ান উপত্যকায় উত্তেজনা কমানোর প্রক্রিয়া চলছিল। তাঁর মধ্যেই এই ঘটনা ঘটে যায়। এপ্রিল মাস থেকেই স্নায়ুযুদ্ধ চলছে লাদাখ সীমান্তে। ভারত-চিন দু’পক্ষই দফায় দফায় সেনা মজুত করেছে সীমান্তে। প্যাংগং অঞ্চলে একদফা রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে কয়েক আগে। তবে সেদিন কোনও মৃত্যুর খবর আসেনি।

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...