Sunday, June 14, 2026

করোনামুক্ত নিউজিল্যান্ডে ফের ভাইরাসের থাবা

Date:

Share post:

গত সপ্তাহে নিউজিল্যান্ডকে করোনামুক্ত ঘোষণা করেছিল সেদেশের সরকার। সাত দিন পেরিয়েছে মাত্র। ফের মারণ ভাইরাস থাবা বসাল ওশিয়ানিয়ার এই ছোট্ট দেশে। নতুন করে ২ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের উপস্থিতি। এই জনই সম্প্রতি ব্রিটেন থেকে ফিরেছিলেন বলে জানা যায়।

মাত্র তিন মাসের মধ্যে পুরোপুরি করোনামুক্ত হয়েছে বলে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী জেসিন্দা আর্দের্ন। করোনা মুক্তির আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্দা আর্দের্ন। সীমান্ত থেকে বিধিনিষেধ তুলে নেন তিনি। একটু একটু করে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করে সেই দেশ। আর তাতেই ফের থাবা বসাল নভেল করোনাভাইরাস।

আক্রান্ত ২ মহিলা সম্প্রতি ব্রিটেনের ওয়েলিংটন থেকে নিউজিল্যান্ডে ফেরেন। অসুস্থ বাবা-মাকে দেখতে গিয়ে সেখানে তাঁরা আটকে পড়েন। ৭ জুন তাঁরা দেশে ফেরেন তাঁরা। কিছুদিন পর শরীরে ভাইরাস সংক্রমণের উপসর্গ দেখা দেয়। আক্রান্তদের আইসোলেশনে রাখা হয়েছে। জেসিন্দা আর্দের্নে বলেন, “সীমান্ত খুলে দেওয়ার জন্য আরও অনেকেই দেশে ফিরতে চাইবেন। তাতে সংক্রমণ বাড়তে পারে। তাই বিশেষ শর্তে কয়েকজনকে দেশে ফেরার অনুমতি দেওয়া হয়েছে।” এই বিষয়ে আধিকারিকদের সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...