Sunday, June 14, 2026

পিপিই পরে সামনে কে? জানতে অভিনব উপায় অরুণাচলে

Date:

Share post:

মুখ দেখেছে মুখোশে- সে তো অনেকদিনই। কিন্তু এবার পিপিই ঠেলায় মানুষ চেনা দায়। সামনে যিনি আপদমস্তক শুভ্র আচ্ছাদনে পরিবৃত হয়ে দাঁড়িয়ে আছেন, তিনি কে? সেটা বোঝার সাধ্য কারো নেই। এই পরিস্থিতিতে অভিনব উপায় বের করেছেন অরুণাচলপ্রদেশের চাংলাং জেলার জেলাশাসক দেবাংশ। তাঁর নির্দেশ, জেলা হাসপাতাল বা অন্য যে কোনও জায়গায় সকলকে পিপিই কিটের সামনে এ-ফোর মাপের কাগজ নিজের ছবি ও নাম লিখে সেঁটে বা ঝুলিয়ে রাখতে হবে।

পিপিই পরে সামনে দাঁড়ানো মানুষকে বারবার তাঁর পরিচয় জিজ্ঞাসা করে জানতে হচ্ছে তিনি কে? রোগীরও ডাক্তার-নার্সদের আসল চেহারা দেখতে পাচ্ছেন না। এই সমস্যার সমাধান করেছেন জেলাশাসক। মিয়াওয়ে এই পদ্ধতি খুবই জনপ্রিয় হয়েছে। এবার বরদুমসা ও ডিয়ুনের স্বাস্থ্যকেন্দ্রেও এই ব্যবস্থা চালু হতে চলেছে।
অরুণাচল প্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা ৯১। তার মধ্যে চাংলাং জেলাতেই ৫৫ জন। তাই পিপিই পরা ব্যক্তিও তুলনায় বেশি। মিয়াও স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী থেকে সাফাইকর্মী সকলকেই পিপিই কিটের সামনে নাম ও ছবি লাগানো বাধ্যতামূলক করা হয়েছে। মিয়াওয়ে রোগী থেকে চিকিৎসাকর্মী সকলেই খুশি এতে। অনেকে বলছেন, সারাদেশেই এটাকে মডেল করা যেতে পারে।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...