Monday, April 6, 2026

উহান থেকে দৃষ্টি ঘোরাতেই নয়া ছক চিনের?

Date:

Share post:

চিনের উহান থেকে মারণ করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। চলছে বিশ্ব মহামারি। পৃথিবীর কয়েকশো দেশে সংক্রমণ ও মৃত্যুমিছিল। ভাইরাস সম্পর্কে তথ্য গোপনের অভিযোগে ইতিমধ্যেই চিনের বিরুদ্ধে সরব আমেরিকা সহ পশ্চিমি দুনিয়া। জাপান, মালয়েশিয়া, ভিয়েতনাম সহ দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশই চিনের ভূমিকাকে সন্দেহের চোখে দেখছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক স্তরে নিজেদের ভাবমূর্তি নিয়ে ঘরোয়া রাজনীতির পরিসরেও চাপে চিন। দেশের মানুষের কাছে করোনার ইস্যুকে লঘু করে দিতেই ভারতের সঙ্গে সীমান্ত বিরোধের পরিস্থিতি তৈরি করে দৃষ্টি অন্যদিকে ঘোরানোর চেষ্টা হচ্ছে বলে মত কিছু বিশেষজ্ঞের। উহানের ক্ষত ঢাকার চেষ্টাতেই কি এই বিশ্ব মহামারির সময়ে ভারতের সঙ্গে সীমান্ত বিরোধ খুঁচিয়ে তুলে ছায়াযুদ্ধ চালানোর পরিকল্পনা শি জিনপিং প্রশাসনের? প্রশ্ন উঠছে।

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...