Thursday, March 19, 2026

মোদি ৫৬ ইঞ্চি ছাতির ক্ষমতা দেখান, বদলা নিতে চিনকে উচিত জবাব দিন: অধীর

Date:

Share post:

“বদলা বদলা বদলা! গুলির জবাব গুলিতে দিন। আমাদের প্রধানমন্ত্রীর তো শুনেছি ৫৬ ইঞ্চি ছাতি। এবার সেই ছাতির ক্ষমতা দেখান। ওদের গুলিতে আমাদের কর্নেল শহিদ হয়েছেন। আমাদের জওয়ান শহিদ হয়েছেন। এবার বদলা নিতে, চিনকে উচিত জবাব দিন প্রধানমন্ত্রী।” আজ, মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে লাদাখ সংঘর্ষ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বদলা নেওয়ার দাবি জানান লোকসভায় কংগ্রেস দলনেতা তথা বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চেধুরী।

লাদাখ সীমান্তে চিনের সঙ্গে ভারতীয় সেনার সংঘর্ষ-এর ফলে যে সমস্ত সেনা জওয়ান নিহত হয়েছে সেই ঘটনার তীব্র নিন্দা করলেন লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। এদিন তিনি বলেন, অত্যন্ত বর্বরোচিত কাজ করছে চিন। প্রধানমন্ত্রীর কাছে তাঁর দাবি, চিনকে উচিত শিক্ষা দিতে এই ঘটনার বদলা নিতে হবে।

তিনি আরও বলেন, ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করেছে। ভারতের মানুষ এখন চিনের বিরুদ্ধে বদলা চাইছে। মোদি এবার তাঁর ৫৬ ইঞ্চি ছাতির ক্ষমতা দেখান।

spot_img

Related articles

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...

অভিমান ভুলে আশীর্বাদ, প্রার্থী দেবাংশুকে জয়ের ‘টিপস’ দিলেন অসিত মজুমদার

রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টাও দীর্ঘ সময়। মঙ্গলবার কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর যা ছিল চরম অসন্তোষ আর...

বনগাঁর রাজনীতির ‘ঘরের মেয়ে’ এবার বিধানসভার লড়াইয়ে, চর্চায় ঋতুপর্ণা

তিনি রাজনীতির আঙিনায় নতুন নন, কিন্তু বিধানসভার মহাযুদ্ধে পা রাখছেন এই প্রথমবার। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার...

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...