Saturday, June 20, 2026

করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কা নিয়ে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Date:

Share post:

নভেল করোনাভাইরাসের প্রথম পর্যায়ের ধাক্কা অব্যাহত। এরইমধ্যে দ্বিতীয়বার ভাইরাস সংক্রমণ হলে তার প্রভাব কতটা মারাত্মক হতে পারে সে চিন্তাতেই উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বেজিংয়ে নতুন করে ভাইরাসের সংক্রমণে আতঙ্ক ছড়িয়েছে। একইভাবে আতঙ্কিত আমেরিকা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রস আধানম ঘেব্রেইসাস বলেন, গত দু’সপ্তাহ ধরে সারাবিশ্বে উদ্বেগজনক ভাবে সংক্রমণ বেড়ে চলেছে। ১৫ দিন ধরে প্রায় প্রতিদিনই এক লক্ষের বেশি মানুষ ভাইরাস আক্রান্ত হয়েছেন। হু এর অনুমান দ্বিতীয় একটা ধাক্কা আসতে পারে। তাই এখনই সতর্ক হতে বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

গত বছর ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস সংক্রমণের হদিশ মেলে চিনে। ভাইরাসের দাপট কাটিয়ে সেরে উঠেছিল চিন। কিন্তু গত কয়েক দিনে সেদেশে নতুন করে কোপ বসাতে শুরু করেছে করোনা। অন্তত ১০০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন বলে খবর। কাঁচা মাছ-মাংস এমনকী স্যামন মাছ থেকেও ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে বলে দাবি করেছে স্থানীয় প্রশাসন। নতুন করে আক্রান্তের জেরে বেজিংয়ের অন্যতম বড় সুপার মার্কেট জিনফাদি বাজারের নাম জড়িয়েছে। দেশের রাজধানীতে জারি করা হয়েছে লকডাউন। যদিও স্যামন মাছই করোনার উৎস কিনা সেটা এখনও নিশ্চিত নয় হু। সি-ফুড বাজারগুলিতে নজর রাখতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...