Tuesday, June 23, 2026

সাত বড় সংস্থা বয়কট করে সুশান্তকে, মৃত্যুর পর সামনে চাঞ্চল্যকর তথ্য

Date:

Share post:

ছোট পর্দা থেকে উঠে এসেছিলেন সুশান্ত সিং রাজপুত। সেখানেই ফিরে যাওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না তাঁর। পরিস্থিতি তাঁকে এমন দিকেই ঠেলে দিয়েছিল। তাঁকে বয়কট করেছিল একাধিক প্রোডাকশন হাউস। মৃত্যুর পর উঠে এলো এমন তথ্য।

ছিছোড়ে ছবির শুটিং চলাকালীন সুশান্তের হাতে ছিল একাধিক বড় বাজেটের ছবি। কিন্তু প্রযোজকের সঙ্গে বচসাই হয়ে ওঠে কাল। সাত বড় সংস্থা সুশান্তকে বয়কট করে। যশরাজ ফিল্ম থেকে শুরু করে ধর্মা, বালাজি, প্রভৃতির নাম। একযোগে সকলেই সুশান্তের পাশ থেকে সরে গিয়েছিল। পাশাপাশি রামলীলা থেকে শুরু করে বেফিকরে, একাধিক ছবি তাঁর হাতছাড়া হয়।

নিজের অভিনীত ছবি দেখার জন্য রীতিমতো অনুরোধ করতেন সুশান্ত। তিনি মন্তব্য করেন, তাঁর কোনও গড ফাদার নেই, দর্শকেরাই তাঁর জন্য সব। তাঁর ছবি যেন বেশি বেশি করে দেখেন সকলে, নয়তো বলিউড তাঁকে ছুঁড়ে ফেলে দেবে। গত ছয় মাস ধরে অবসাদে ভুগছিলেন প্রয়াত বলিউড অভিনেতা। আত্মহত্যার জন্য বলিউডকে কাঠগড়ায় তুলেছেন তাঁর সহ অভিনেতা থেকে পরিজনরা। বারবার প্রশ্ন উঠে আসছে এই মৃত্যুর দায় কার?

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...