Friday, March 27, 2026

লাদাখে সংঘর্ষের মাঝেই দেশে ৭ হাজার কোটি টাকা বিনিয়োগ চিনা সংস্থার!

Date:

Share post:

লাদাখ সীমান্তে ভারত-চিন সংঘর্ষে ইতিমধ্যেই শহীদ হয়েছেন ২০ জন ভারতীয় জওয়ান। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও চারজন। যার জেরে ক্ষুব্ধ দেশবাসী চিনের পণ্য বয়কটের দাবি তুলেছে।
কিন্তু মজার ব্যাপার হলো, এমন যুদ্ধ-যুদ্ধ আবহেই মহারাষ্ট্রে সাড়ে ৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করল একটি চিনা সংস্থা। সেখানে প্রায় ৩ হাজার লোকের কর্মসংস্থানও হবে।
জানা গিয়েছে, মহারাষ্ট্রে জেনারেল মোটরসের পুরনো কারখানা অধিগ্রহণ করেছে চিনের গ্রেট ওয়ালস মোটরস। এই বিষয়ে মহারাষ্ট্র সরকারের সঙ্গে ওই সংস্থার মউ চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।

Related articles

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...