Saturday, June 20, 2026

শিলিগুড়ির হংকং মার্কেটের নাম বদলের সিদ্ধান্ত , চিনা দ্রব্য বিক্রি বয়কট ব্যবসায়ীদের

Date:

Share post:

লাদাখ সীমায় ভারত ও চিন বিবাদের জেরে ব্যবসায়িক সংগঠন – The Confederation of All India Traders দেশে চিনা পণ্য বয়কটের ডাক দিয়েছে । এবার সেই পথে প্রথম হাঁটতে চলেছে শিলিগুড়ির হংকং মার্কেট। চিনের বিরুদ্ধে প্রথম সদর্থক পদক্ষেপ শুরু হল শিলিগুড়ির হংকং মার্কেট থেকে ।
শুধুমাত্র চিনা দ্রব্য বিক্রি বন্ধের সিদ্ধান্ত নয়, এরই সঙ্গে হংকং মার্কেটের নামও বদলে ফেলা হবে। বুধবার একথা জানিয়েছেন হংকং মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তপন সাহা। তিনি বলেন, আমরা প্রথমে মার্কেটের নাম বদল করব, যা জিনিস মজুত আছে সেগুলো বিক্রি করে দেব। সরকারকে বলব চিনের জিনিসের ওপর বেশি পরিমান ট্যাক্স বসাতে।তাহলেই চিনের জিনিস এই মার্কেটে ঢুকবে না, আমাদেরও চিনা দ্রব্য বিক্রি করতে হবে না। তাদের সাফ কথা, চিন ভারতের সঙ্গে যে আচরণ করেছে তাতে আমরা আর চিনের জিনিস বিক্রি করব না।
শুধুমাত্র নাম বদল নয়, চিনা দ্রব্য যাতে এদেশে আমদানি করা বন্ধ করা যায় সে বিষয়ে সরকারকে ব্যবস্থা নিতে আবেদন করব।
চিনকে কড়া জবাব দিতে তৈরি ব্যবসায়িক সংগঠন । তাদের সাফ কথা, চিনকে এর খেসারত দিতে হবে ৷
সংস্থার দাবি, চিন যখনই সুযোগ পাচ্ছে তখনই নিজের রূপ দেখায়, এটা ভারতের জন্য একেবারেই সঠিক নয় ৷ দেশের কথা মাথায় রেখেই ভারত থেকে চিনা সামগ্রী হটাও অভিযানে নামছে তারা ৷

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...