Friday, April 3, 2026

যোগীর রাজ্যে নিয়োগ দুর্নীতি: ‘ঘুঘুর বাসা’ ভাঙতে গিয়ে ‘শাস্তি’ পুলিশ সুপারের

Date:

Share post:

উত্তরপ্রদেশের প্রাইমারি শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ সম্প্রতিই সামনে এসেছে। নিয়োগ পরীক্ষার প্রথম স্থানাধিকারী ধর্মেন্দ্র প্যাটেল ভারতের রাষ্ট্রপতির নাম জানেন না। এরপরই জানা যায় ৬৯০০০ শিক্ষক নিয়োগে দুর্নীতির বিষয়টি। সেই ঘুঘুর বাসা ভাঙতে নামেন প্রয়াগরাজের পুলিশ সুপার সত্যার্থ অনিরুদ্ধ পঙ্কজ। শুরু করেন তদন্ত। গ্রেফতার করা হয় ১১ জনকে। এরপরই বদলি করে দেওয়া করে দেওয়া হল অনিরুদ্ধ পঙ্কজকে। যদিও এখনও তাঁকে কোথাও পোস্টিং দেওয়া হয়নি। পুলিশ সূত্রে খবর, পুলিশ সুপারের এক নিরাপত্তারক্ষী করোনায় আক্রান্ত, তাই তাঁকেও আপাতত আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। হয়েছে করোনা পরীক্ষাও।

উত্তরপ্রদেশের শিক্ষা দফতর ৬৯ হাজার পদে শিক্ষক নিয়াগ করেছে। অভিযোগ, অর্থের বিনিময়ে সেই তালিকায় জায়গা পেয়েছেন অনেকে। এবিষয়ে প্রথমে হাইকোর্টে অভিযোগ জমা পড়ে। তার ভিত্তিতে শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়েছে আদালত। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল যোগী সরকার। কিন্তু হাইকোর্ট রায়কেই বহাল রাখে শীর্ষ আদালত।
আর এই কেলেঙ্কারি নিয়ে যিনি তদন্ত করছিলেন, সেই পুলিশ সুপারকে বদলি করে ফের বিরোধীদের তোপের মুখে পড়ল উত্তরপ্রদেশ সরকার।

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...