Saturday, April 4, 2026

বেসরকারি স্কুলগুলিকে অতিরিক্ত ফি না নেওয়ার আবেদন শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

করোনা আবহের মধ্যে একটি পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দেশ তথা রাজ্যজুড়ে। দীর্ঘ লকডাউনে প্রচুর মানুষ কাজ হারিয়েছেন। প্রচুর মানুষ বেতন পাচ্ছেন না। অনেকে আবার বেতন পেলেও তা আগের তুলনায় কম। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে শহরের বেসরকারি স্কুলগুলির লাগাম ছাড়া ফি বৃদ্ধি বা অতিরিক্ত ফি নিয়ে সরব হয়েছেন পড়ুয়াদের অভিভাবকরা। প্রতিদিনই বিভিন্ন বেসরকারি স্কুলের সামনে বিক্ষোভ-প্রতিবাদ দেখাচ্ছেন অভিভাবকরা। রাজ্য সরকারের কাছেও বিষয়টি দেখার অনুরোধ জানাচ্ছেন তাঁরা। সরব হয়েছে বিরোধীরাও। কিন্তু ফি নিয়ে নিজেদের অবস্থানে এখনও অনড় বেসরকারি স্কুল কর্তৃপক্ষ।

এই জায়গা থেকে ফের একবার বেসরকারি স্কুলগুলিকে ফি না বাড়ানো এবং অপ্রয়োজনীয় ফি না নেওয়ার আবেদন করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি ফের একবার স্কুলগুলিকে আবেদন করে বলেন, আইনের মধ্যে থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব, তা করা হয়েছে। এই স্কুলগুলি সর্বভারতীয় বোর্ডের অধীনে। তাই রাজ্য সরকারের পক্ষে এ ব্যাপারে সরাসরি কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।

শিক্ষামন্ত্রী আরও বলেন, “‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেছেন। আমিও বারবার বলেছি। এমনকী, শিক্ষা দফতরের পক্ষ থেকেও এ নিয়ে নির্দেশিকাও জারি করা হয়েছে। বেসরকারি স্কুলগুলির ক্ষেত্রে আইনের মধ্যে থেকে যেটুকু করা সম্ভব, করা হয়েছে।”

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...