Tuesday, March 17, 2026

পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ইন্ডিয়ান অয়েল দফতরের সামনে কংগ্রেসের বিক্ষোভ

Date:

Share post:

করোনা মোকাবিলায় দীর্ঘ লকডাউনের পর ধীরে ধীরে ছন্দে ফিরছে কলকাতা। কিন্তু আনলক ফেজ ওয়ান শুরু হওয়ার পর থেকে প্রতিদিনই বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। এই কঠিন আর্থিক পরিস্থিতির মধ্যে টানা ১১দিন পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় অতিষ্ঠ মানুষ।

তাই পেট্রোল-ডিজেলের লাগাতার দাম বৃদ্ধির প্রতিবাদে
দক্ষিণ কলকাতা ঢাকুরিয়া মোড়ে ইন্ডিয়ান অয়েল দফতরের সামনে সামিল হয়েছিলেন কংগ্রেস কর্মীরা। যার নেতৃত্বে ছিলেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়। তাঁদের দাবি, রোজ রোজ জ্বালানির দাম বাড়িয়ে কেন্দ্রীয় সরকার মানুষকে আরও আর্থিকভাবে পঙ্গু করতে চাইছে। অবিলম্বে
পেট্রোল-ডিজেলের দাম কমানোর দাবি করে কংগ্রেস।

এদিন ইন্ডিয়ান ওয়েল কর্তৃপক্ষকে কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়ার কথা থাকলেও, তা গ্রহণ করেনি তারা। এর প্রতিবাদে স্থানীয় লেক থানায় ডায়েরি করে কংগ্রেস। একইসঙ্গে অবিলম্বে পেট্রোল-ডিজেলের দাম কমানো না হলে বৃহত্তর আন্দোলন করবে কংগ্রেস, এমনটাই হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

spot_img

Related articles

ভারতীয় দলের কোচ হবেন ধোনি? আগাম শুভেচ্ছা গম্ভীরের

মহেন্দ্র সিং ধোনির(MS Dhoni) সঙ্গে গৌতম গম্ভীরের(Gautam Gambhir) সম্পর্কের শীতলতার অবসান কি হচ্ছে? টি২০ বিশ্বকাপ জয়ের পরই একে...

বিজেপি শিবিরে বড় ভাঙন: পদ্ম ছেড়ে জোড়াফুলে ফিরলেন শুভেন্দু-ঘনিষ্ঠ নেতা, নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র?

বাংলায় নির্বাচন ঘোষণার পর দিনই প্রার্থী ঘোষণা করেছে বিরোধীরা। মঙ্গলবার, বিকেলে পার্থী ঘোষণা করবনে শাসকদল তৃণমূল। তার আগেই...

মিশন সফল! হরমুজ দিয়ে ভারতে পৌঁছল ‘নন্দা দেবী’

প্রায় ৯০ হাজার মেট্রিক টনের বেশি এলপিজি নিয়ে ভারতের দিকে এগিয়ে আসছিল শিবালিক এবং নন্দা দেবী। ১৬ মার্চ...

প্রার্থীতালিকা প্রকাশের আগে তৃণমূলে প্রাক্তন ক্রিকেটার, যোগদান দুই ভিন্ন সম্প্রদায়ের শিক্ষাবিদদেরও

রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election Date) নির্ঘণ্টও প্রকাশিত হয়েছে। এবার প্রার্থীদের নাম প্রকাশ্যে আসার পালা। মঙ্গলবার...