Wednesday, March 25, 2026

লাদাখের সংঘর্ষের প্রভাব চন্দননগরেও! অন্ধকার আলোকশিল্পের ভবিষ্যৎ

Date:

Share post:

লাদাখের ভারত-চিন সেনার সংঘর্ষের প্রভাব পড়ল চন্দননগরে। লকডাউনের জেরে এমনিতেই রোজগারে ভাটা পড়েছে আলোকশিল্পের সঙ্গে জড়িয়ে থাকা ১২ হাজার কর্মীদের। এবার দুই দেশের কূটনৈতিক সম্পর্কে অবনতিতে চিন্তায় ঘুম ছুটেছে তাঁদের।

প্রায় আড়াইশো বছর আগে ফরাসিদের হাত ধরে চন্দননগরের  আলোকশিল্প আসে। তখন ফ্রান্স থেকে আনা গ্যাসের আলো। জগদ্ধাত্রী পুজোতে ব্যবহার হত। সময়ের সঙ্গে বদল হতে শুরু করে প্রযুক্তি। গ্যাসের আলোর জায়গায় এল বিদ্যুতের ব্লাভের মালা। এক দশকের বেশি সময় ধরে “এল ই ডি” আলোর ব্যবহার হচ্ছে। চন্দননগরের আলোকশিল্পের সব কাঁচামাল আসে চিন থেকে।

আলোকশিল্পে অশনি সংকেত এই শিল্পের সঙ্গে জড়িত প্রত্যক্ষভাবে ১২ হাজার কর্মী এবং পরোক্ষভাবে গোটা হুগলি জুড়ে ৫০ হাজার কর্মী। লকডাউনে সাতমাস ধরে আলো শিল্পের কাঁচামালের আমদানি বন্ধ। করোনার আঁতুড়ঘর চিন । বিশ্বব্যাপী এই মহামারীর জন্য চিনকে সরাসরি দায়ী করছে গোটা বিশ্ব। বিশ্বব্যাপী চিনা দ্রব্য বর্জনের ডাক দেওয়া হয়েছে। এর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল বর্তমানে ভারত-চিন কূটনৈতিক সম্পর্কের অবনতি। উত্তপ্ত সীমান্ত । যুদ্ধ যুদ্ধ ভাব। এই পরিস্থিতিতে আলোর আঁতুড়ঘরে নেমে আসতে চলেছে অন্ধকার ।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...