Thursday, February 19, 2026

চিনের লক্ষ্য নেপাল, অরুণাচল, ভূটান, সিকিম, বললেন সেন্ট্রাল তিব্বতের প্রেসিডেন্ট

Date:

Share post:

চিনের আগ্রাসন দেখে ভারতকে সতর্ক করলেন সেন্ট্রাল তিব্বত অ্যাডমিনিস্ট্রেশনের প্রেসিডেন্ট লবসাং সাংগে৷

এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাত্‍কারে সাংগে বলেছেন, “পূর্ব লাদাখের গোটা গালওয়ান ভ্যালি-কেই নিজেদের এলাকা বলে দাবি করছে চিন৷ গত কয়েক দশকে চিন এই দাবি করেনি, হঠাৎ এখন উঠে পড়ে লেগেছে চিন৷ ভারতকে সতর্ক থাকতে হবে৷”

চিনাদের কৌশল ব্যাখ্যা করে সেন্ট্রাল তিব্বত অ্যাডমিনিস্ট্রেশনের প্রেসিডেন্ট লবসাং সাংগে বলেছেন, “১৯৬২ সালের যুদ্ধের পর থেকে এই প্রথম গোটা গালওয়ান ভ্যালির উপরে প্রথম নিজেদের আধিপত্য দাবি করল চিন৷ শান্তিপূর্ণ প্রকৃত নিয়ন্ত্রণরেখাকে রক্তাক্ত করে দিল৷
তিনি বলেছেন, “লাদাখ সীমান্তে চিনের কার্যকলাপ আসলে চিনের ‘ফাইভ ফিঙ্গার স্ট্র্যাটেজি’-র অংশ৷ এই স্ট্র্যাটেজি’র জনক পিপলস রিপাবলিক অফ চায়না-র অন্যতম প্রতিষ্ঠাতা মাও সে তুং৷” সাংগের কথায়, “যখন চিন তিব্বত দখল করলো, তখন মাও সে তুং-সহ অন্যান্য চিনা নেতারা বলেছিলেন, তিব্বত আমাদের হাতের তালু, যা আমাদের দখল করতেই হত৷ এরপর আমরা বাকি পাঁচ আঙুলের দিকে হাত বাড়াবো৷ প্রথম আঙুলটি হল লাদাখ৷ বাকি ৪টি আঙুল হল নেপাল, ভূটান, সিকিম ও অরুণাচল প্রদেশ৷”

লবসাং সাংগে ২০১৭ সালের ডোকলাম ‘স্ট্যান্ড-অফ’ প্রসঙ্গও তুলে বলেন, “লাদাখের এই আগ্রাসন সেই ফাইভ ফিঙ্গার স্ট্র্যাটেজির-ই অংশ৷ তিব্বতের নেতারা ভারতকে গত ৬০ বছর ধরেই এটাই সতর্ক করে আসছেন৷ নেপাল, ভূটান ও অরুণাচলের উপরেও চাপ রয়েছে৷

spot_img

Related articles

‘শিল্পান্ন’-এ মুখ্যমন্ত্রী, হস্ত-কুটির শিল্পের প্রসারে উৎসাহ দিলেন কারিগরদের

বাংলার প্রতিভাকে বিশ্বের দরবারে তুলে ধরার প্রয়াস তাঁর সর্বদা। তিনি চান বাংলার হস্ত ও কুটিরশিল্পের মাধ্যমে প্রতিভার বিকাশ...

ভোটার তালিকা সংশোধনে কারচুপি! অভিযোগ জানিয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় কারচুপি এবং নির্দিষ্ট একটি সম্প্রদায়ের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ তুলে বুধবার নির্বাচন কমিশনের...

T20 WC: জয়ের ধারা অব্যাহত ভারতের, সুপার আটের আগে চিন্তায় রাখল ওপেনিং

টি-টোয়েন্টি(T20 World Cup) বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত ভারতের(India) ।গ্রুপ পর্বে শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ১৭ রানে হারাল টিম ইন্ডিয়া।...

রাজ্যের মুকুটে নয়া পালক! সেন্টার অফ রিসার্চ এক্সেলেন্স স্বীকৃতি পেল পিজি

রাজ্যের মুকুটে নয়া পালক। পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের একমাত্র চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে ‘সেন্টার অফ রিসার্চ এক্সেলেন্স’ (কোর) স্বীকৃতি...