Saturday, June 20, 2026

জীবন বলিদান ব্যর্থ যাবে না, শহিদ রাজেশের বাড়ি থেকে বার্তা লকেটের

Date:

Share post:

লাদাখ সীমান্তে চীন সেনার অন্যায় আগ্রাসন ও কাপুরুষোচিত আক্রমণে ভারতীয় সেনা জওয়ান বাংলা মায়ের বীর সন্তান শহিদ রাজেশ ওঁরার-এর পরিবারের পাশে দাঁড়াতে ও তাঁদের পরিজনকে সমবেদনা জানাতে আজ, বৃহস্পতিবার রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় তাঁর বীরভূমের মহম্মদ বাজারের বাড়িতে যান।

সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লকেট বলেন, “এরকম সময় মানসিকভাবে পরিবারের যে পরিস্থিতি হয়, মনের যে পরিস্থিতি হয়, তার জন্য আমরা সকলে তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে এসেছি।”

শুধু তাই নয়, যে কোনরকম সাহায্যে বীর শহিদ পরিবারের পাশে তাঁরা আছেন বলে আশ্বাস দেন লকেট। তিনি আরও জানান, যাদের জন্য ভারতীয় জওয়ানদের প্রাণ গেল, সেই নির্মম চায়না বা চীনকে তার বর্বরোচিত কাজের উপযুক্ত জবাব প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি নিশ্চয়ই দেবেন বলে তিনি মনে করেন।

দেশের সার্বভৌমত্ব রক্ষায় বীর জওয়ানদের জীবন বলিদান নিয়ে যাতে কোনওরকম রাজনীতি নয়, এমন আবেদনও জানিয়ে লকেট বলেন, দেশের প্রধানমন্ত্রী চীনকে সমুচিত জবাব দেবেন। তাই ব্যথিত পরিবারের বাড়ি থেকে সকল ভারতীয়কে এক হওয়ায় আহ্বান জানান হুগলির বিজেপি সাংসদ।

এদিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিভিন্ন সূত্র মারফৎ জানা গিয়েছে, এখনও শহিদ রাজেশ ওঁরাও-এর মৃতদেহ তাঁর বীরভূমের বাড়ি এসে পৌঁছায়নি। বীর সেনার মরদেহে আপাতত পানাগড় মিলিটারি বেস ক্যাম্পে থাকবে বলে জানা যাচ্ছে। সেখান থেকে আগামীকাল নিয়ে আসা হবে তাঁর গ্রামের বাড়িতে।

আরও জানা যাচ্ছে, প্রোটোকল অনুযায়ী রাতে “গার্ড অফ অনার” দেওয়া যায়না। সেই রীতি মেনেই সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে আগামীকাল সম্মান জানানো হবে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বীর শহিদের শেষকৃত্য সম্পন্ন হবে। তাই আজ সারারাত তাঁর মরদেহ থাকবে পানাগড় বেসক্যাম্পে থাকবে। সকালে তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হবে।

Related articles

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...