Wednesday, June 24, 2026

*সীমান্ত পরিস্থিতি নিয়ে মোদির ডাকা সর্বদলীয় বৈঠকে সম্ভবত থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়*

Date:

Share post:

ভারত-চিন সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা সর্বদলীয় বৈঠকে সম্ভবত অংশ নিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার তৃণমূল সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর ডাকা এই বৈঠকে অংশ নেবেন দলনেত্রী।
গত ১৬-১৭ জুন করোনা পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বক্তা তালিকায় নাম না থাকার কারণেই ওই ভিডিও বৈঠকে তিনি অংশ নেননি বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
কিন্তু সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে আগামী শুক্রবারের বৈঠকের গুরুত্ব অসীম। দেশের সার্বভৌমত্ব নিয়ে বৈঠকে নিজের মতামত তুলে ধরতে পারেন মমতা।
প্রসঙ্গত, গত সোমবার রাতে গলওয়ান উপত্যকায় চিনা হামলায় দুই বাঙালি জওয়ান শহিদ হয়েছেন। নিহত বাঙালি দুই জওয়ানের পরিবারের একজন করে সদস্যকে চাকরি ও ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ইতিমধ্যেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...