Thursday, March 26, 2026

চীনের আগ্রাসন নিয়ে উদাসীন মোদি, প্রধানমন্ত্রীর সমালোচনা করে বিক্ষোভ শিবসেনার

Date:

Share post:

করোনা আবহের মধ্যেই লাদাখ সীমান্তে হঠাৎ চীনা আগ্রাসন। দুই পক্ষের সংঘর্ষে নির্মমভাবে মৃত্যু নিরস্ত্র একঝাঁক ভারতীয় সেনা জওয়ান। এই বর্বরোচিত ঘটনায় শহিদ হয়েছেন ২০ জন বীর ভারতীয় জওয়ান। এরপর থেকেই ক্ষোভের আগুনে পুড়ছে সমগ্র দেশ। ভারতের বিভিন্ন প্রান্তে ক্ষোভে ফুঁসছে দেশবাসী।

পাশাপাশি, রাজনৈতিক দলগুলিও চীনের এই কাপুরুষোচিত আগ্রাসনের বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদ দেখাতে শুরু করেছে। শহরের বিভিন্ন জায়গায় চাইনিজ দ্রব্য বর্জনের পক্ষে বিক্ষোভ দেখানো হয়। এবং চীনা কনস্যুলেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করে রাজনৈতিক দলগুলি।

 

একইভাবে শিবসেনার পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে আজ, বৃহস্পতিবার চীন কনস্যুলেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। শিবসেনার রাজ্য সাধারণ সম্পাদক অশোক সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কটাক্ষ করে বলেন, ” চীন যেভাবে আমাদের নিরস্ত্র সেনার উপর আক্রমণ করেছে। ও নির্মমভাবে তাঁদের হত্যা করেছে তার তীব্র প্রতিবাদ জানাই। এই ঘটনার পরও আমাদের কেন্দ্রীয় সরকার উদাসীন। তারা বিষয়টিকে হালকাভাবে নিয়েছে। তারও প্রতিবাদ জানাই। গত তিনমাস ধরে চীনের এমন আগ্রাসনের খবর বিভিন্ন পত্র-পত্রিকায় উঠে আসার পরও বিষয়টিকে গুরুত্ব দেয়নি কেন্দ্র। ব্যবস্থা নেয়নি সীমান্ত সুরক্ষা নিয়ে। অরুণাচল থেকে কাশ্মীর, সমস্ত জায়গা বিদেশিরা দখল করেছে। ভারত সরকার চুপ। বালাকোট হবে না চায়নাকোট হবে জানি না। অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে”

বিক্ষোভের পাশাপাশি এদিন শিবসেনার পক্ষ থেকে একটি চাইনিজ মোবাইল ভেঙে-পুড়িয়ে প্রতীকী প্রতিবাদ দেখায়।

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...