Wednesday, June 24, 2026

দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হতে চিনের প্রেসিডেন্টের সাহায্য প্রার্থনা ট্রাম্পের!

Date:

Share post:

দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার জন্য চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাহায্য চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রাক্তন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন নিজের বইতে এমনটাই দাবি করেছেন। শুধু তাই নয়, কবে, কোথায় দুজনের মধ্যে কথা হয়েছিল তাও উল্লেখ করা হয়েছে ওই বইতে।

২৩ জুন ‘ইন দ্য রুম হোয়্যার ইট হ্যাপেন্ড: এ হোয়াইট হাউস মেমোয়ের’ বইটি প্রকাশিত হবে। তার আগেই মার্কিন মুলুকে সংবাদমাধ্যমে বইয়ের বিষয় ফাঁস হয়েছে। বইতে রয়েছে,
জাপানের ওসাকাতে জি-২০ বৈঠক চলাকালীন ট্রাম্প এবং শি দুজনে ২০ মিনিট বৈঠক করেন। সেখানেই চিনের প্রেসিডেন্টকে গম, সয়াবিন কেনার জন্য অনুরোধ করেন ট্রাম্প। কারণ হিসেবে বইতে উল্লেখ করা হয়েছে, আমেরিকার কৃষকদের ভোট ট্রাম্প আর পাবেন না, তা তিনিও ভালোই বুঝতে পেরেছিলেন।

বইতে উল্লেখ করা হয়েছে, বিশ্বজুড়ে ভাইরাস সংক্রমণের জন্য চিনকে কাঠগোড়ায় তোলার প্রক্রিয়া ট্রাম্পের ভোটের কৌশল। ইতিমধ্যেই এই বই প্রকাশ রুখতে চেয়ে মামলা দায়ের করেছে মার্কিন প্রশাসন। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে আইন ভেঙেছেন বোল্টন।” যদিও বোল্টনের এই বই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি শি জিনপিং।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...