Wednesday, March 25, 2026

ফের করোনা আক্রান্তে দেশে একদিনে সর্বাধিকের রেকর্ড, সংখ্যা চোখ কপালে তুলবে!

Date:

Share post:

দীর্ঘ লকডাউনের ফলে তলানিতে অর্থনীতি। “লিলিপুট” নেপালের ভূখণ্ড দখল ও মানচিত্র পরিবর্তন নিয়ে প্রচ্ছন্ন হুমকি। লাদাখ সীমান্তে চিন সেনার আগ্রাসন। ২০ জওয়ানের মৃত্যু। এমন সব সঙ্কটের মধ্যে দেশে ক্রমশ মাথাচাড়া দিচ্ছে মারণ ভাইরাস কোভিড-১৯। উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্তের নিরিখে ফের রেকর্ড দেশে।

আজ, শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১৩,৫৮৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যা এখনও পর্যন্ত একদিনে সর্বাধিক। এই নিয়ে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ লক্ষ ৮০ হাজার ৫৩২। যার মধ্যে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১২ হাজার ৫৭৩ জন রোগীর।

তবে কিছুটা স্বস্তির খবর , ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ২ লক্ষ ৪ হাজার ৭১১ জন রোগী। বর্তমানে করোনা সক্রিয় হিসেবে চিকিৎসাধীন রয়েছেন ১ লক্ষ ৬৩ হাজার ২৪৮ জন রোগী।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...