Wednesday, March 25, 2026

করোনা রোগীর মরদেহ “ছিনতাই”! তারপর যা হলো

Date:

Share post:

এক করোনা আক্রান্ত রোগীর মৃতদেহ “ছিনতাই”-কে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড। অভিযোগ, ওই মৃতের পরিবারের লোক মৃতদেহ দিল্লি থেকে মোরাদাবাদ নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। পরিবারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, গত ১ জুন করোনা আক্রান্ত হয়ে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন উত্তরপ্রদেশের মোরাদাবাদের এক বাসিন্দা। গত বুধবার তাঁর মৃত্যু হয়। তাঁকে সমাধিস্থ করার জন্য অ্যাম্বুলেন্স দেহ নিয়ে দিল্লির এক কবরস্থানের উদ্দেশে রওনা দেয়। কিন্তু মাঝপথে সেটি জোর করে থামিয়ে উত্তরপ্রদেশের নম্বর প্লেট লাগানো অপর একটি অ্যাম্বুলেন্সে দেহ তুলে নেন।

জানা যায়, মৃতের পরিবারের লোকেরাই এমন ঘটনা ঘটিয়েছে। ঘটনাটি জানতে পেরে করোলবাগের অতিরিক্ত পুলিশ কমিশনার জেলা পুলিসের সঙ্গে যোগাযোগ অ্যাম্বুলেন্সটি আটকানোর নির্দেশ দেন। পরে দেহ ফিরিয়ে আনে পুলিশ। একইসঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে পুলিশ।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...