Friday, April 3, 2026

করোনা-মুক্ত হয়েও যেন অস্পৃশ্য, এদের জন্য ‘ফলো- আপ ক্লিনিক’ আইডি-তে

Date:

Share post:

করোনা-চিকিৎসায় আরও একধাপ এগিয়ে গেলো বাংলা৷

রোগমুক্ত হলেও এক সময়ে করোনা আক্রান্ত হয়েছিলেন, এমন রোগীরা রাজ্যজুড়েই হেনস্থার শিকার হচ্ছেন৷
করোনাকে পরাজিত করে সুস্থ হয়ে বাড়ি ফিরে তাঁদের চিকিৎসা বিভ্রাট চলছে। দুর্ভাগ্যজনকভাবে সমাজ এখনও কোভিড- ১৯-কে আর পাঁচটা রোগের মতো মেনে নিতে পারেনি৷ করোনায় আক্রান্ত হওয়ার পরই সমাজে কার্যত অস্পৃশ্য হয়ে পড়েছিলেন রোগীরা। সুস্থ হয়েও রেহাই পাচ্ছেন না। তার উপর কোনও রোগের চিকিৎসা করাতে গিয়ে হাজার সমস্যা আর প্রশ্নের মুখে পড়ে ফিরে আসতে হচ্ছে তাদের৷ করোনা- জয়ীরা অন্য যে কোনও রোগে অসুস্থ হলেও চিকিৎসা করাতে গেলে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে৷

এবার তাদের জন্যই আইডি হাসপাতালে চালু হয়েছে “স্পেশাল ওপিডি”। প্রতি বুধবার আইডি হাসপাতালে সকাল ১১ টা থেকে বসেছে এই স্পেশাল ওপিডি। শুধু কলকাতা নয় রাজ্যের যে কোন প্রান্ত থেকেই সুস্থ হওয়া কোভিড রোগীরা এখানে ফলোআপের জন্য আসতে পারবেন। একের পর এক এ ধরনের ঘটনা, অভিযোগ আকারে শোনার পর শেষ পর্যন্ত করোনা ফলোআপ ক্লিনিক নামে স্পেশাল ওপিডি খুলে দিয়েছে আইডি। আইডি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা কলকাতা পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য স্বপন সমাদ্দার বলেছেন, “কলকাতাই শুধু নয়, রাজ্যের বেশ কিছু জায়গা থেকে খবর আসছিলো যে যারা করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ভবিষ্যতে তাদের চিকিৎসার সমস্যা হচ্ছে। অনেককেই চিকিৎসা না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন৷ হতাই করোনায় সুস্থ হয়ে যাওয়া রোগীদের জন্য এবার ফলোআপের জন্য স্পেশাল ওপিডি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে নিয়মিত চলবে এই স্পেশাল ওপিডি।”

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...