Monday, April 13, 2026

বর্ষা কেমন উপভোগ করেন বিরাট? পোস্ট করলেন ছবি

Date:

Share post:

সারাদিন ঝিরি ঝিরি বৃষ্টি। বর্ষা এসে গিয়েছে । অনেকের কাছে এই ঋতু ‘মন খারাপে’-র হলেও ভারতীয় ক্রিকেটের ‘ফার্স্ট ম্যান’ বিরাট কোহলি বর্ষা উপভোগ করেন অন্য মেজাজে। প্রথমবার মুম্বইয়ের বর্ষা উপভোগ করলেন তিনি৷

মুম্বইয়ের বাড়িতেই রয়েছেন স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে লকডাউন অবসর কাটাচ্ছেন বিরাট৷ করোনাভাইরাসের প্রভাবে বাকি ক্রিকেটারদের মতই তিনিও গৃহবন্দি। বৃহস্পতিবার নিজের একটি ছবি পোস্ট করে এটা বোঝাতে চেয়েছেন যে তিনি এই সময় কীভাবে বাড়িতে সময় কাটাচ্ছেন। তিনি নিজের একটি বই পড়ার ছবি পোস্ট করলেন সঙ্গে আবহাওয়াও উপভোগ করছেন বলে জানালেন তিনি। মুম্বইয়ের প্রথম বৃষ্টি উপভোগ করছেন তিনি।
ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করে বিরাট লেখেন, ‘মুম্বইয়ে দারুণ আবহাওয়া। আমার জীবনের প্রথম মুম্বইয়ের বর্ষা উপভোগ করছি। বই পড়া শুরু করার জন্য এর থেকে ভালো সময় আর হতে পারে না।”
কোহলির এই পোস্টে অনেক প্রাক্তন ও বর্তমান ক্রিকেটার তাঁদের মতামত জানিয়েছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বিরাটের সতীর্থ এবি ডি’ভিলিয়ার্সও মন্তব্য করেছেন। তবে এই পোস্ট দেখে বিরাটের পিছনে লাগতে ছাড়েননি ডেভিড ওয়ার্নার। বাঁ-হাতি অজি ওপেনার বিরাটের পোস্টে লেখেন, ‘‘যুব বিরাট কোহলির অল্প অল্প সাদা দাঁড়ি।”

প্রাক্তন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স বিরাট কোহলির পোস্টে লেখেন, ‘সফিস্টিকেটেড’।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...