Friday, June 26, 2026

অনুষ্কার প্রযোজিত ছবিতে রহস্যময়ী পাওলি! দেখুন নতুন লুক…

Date:

Share post:

অনুষ্কার শর্মার প্রযোজনায় আসছে ‘পরী’ ছবির পর দ্বিতীয় হরর ফ্লিক বুলবুল। পরীর পর দ্বিতীয়বার পরমব্রত চট্টোপাধ্যায় কাজ করলেন অনুষ্কার সঙ্গে। পরমের পাশাপাশি একঝাঁক বাঙালি তারকা রয়েছেন ‘বুলবুল’-এ। রয়েছেন পাওলি দাম, রাহুল বোস, অবিনাশ তিওয়ালি, তৃপ্তি দিমরি। এই ছবিতে পাওলির মাথা ন্যাড়া লুকে একেবারে প্রথমেই নজর কেড়েছেন দর্শকের।

 

অ্যামাজন প্রাইমে অনুষ্কার ‘পাতাললোক’ ছবিটি দারুণভাবে সাড়া ফেলেছে। এবার নায়িকার আরও একটি নয়া প্রযোজনা নেটফ্লিক্সের সঙ্গে। এটিই অনুষ্কা ও নেটফ্লিক্সের প্রথম কাজ।
বুধবারই মুক্তি পেয়েছে অভিনেত্রী অনুষ্কা শর্মা প্রযোজিত সিনেমা বুলবুল-এর ফার্স্ট লুক। একটা হাড়হিম করা গা ছমছম এই গল্পের ট্রেলার মুক্তি পেল শুক্রবার। একটি বাংলা উপকথার ভিত্তিতে তৈরি হয়েছে ছবির গল্প।

ছবির ট্রেলারে দেখা যাচ্ছে, একটি অল্পবয়সী মেয়ে।  তাঁর জীবনের এক ভিন্ন কাহিনি এবং ডাইনির সঙ্গে তার সম্পর্ক। এই নিয়ে গল্প লিখেছেন পরিচালক অনবিতা। হররের মোড়কে রয়েছে দারুণ একটা গল্প এবং সঙ্গে রহস্য-কল্পনা মিলিয়ে একটা অন্য ব্যাপার। যা চট করে মোড় ঘুরিয়ে দিচ্ছে গল্পের।

গত বুধবারই মুক্তি পেয়েছে অভিনেত্রী অনুষ্কা শর্মা প্রযোজিত সিনেমা বুলবুল-এর ফার্স্ট লুক। যেখানে একটি নারীকে আকাশে উড়তে দেখা যাচ্ছে এবং তার পা রয়েছে উল্টানো। ছবির ট্রেলার দেখেই হাড় হিম হয়ে যাবে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। টানটান রহস্যে মোড়া এই ছবি আসছে আগামী ২৪ জুন।

Related articles

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...