Wednesday, March 25, 2026

করোনার উপর সূর্যগ্রহণের প্রভাব কী? জানালেন রাজজ্যোতিষী অনিমেষ শাস্ত্রী?

Date:

Share post:

অতিমারি নিয়ে শঙ্কিত সারাবিশ্ব। মুক্তির উপায় খুঁজছেন সবাই। গবেষণাগারে দিনরাত পরীক্ষা চালাচ্ছেন বিজ্ঞানীরা- একটা ভ্যাকসিন বা একটা ওষুধ আবিষ্কারের জন্য। এর মধ্যে অনেকে অজানা ভবিষ্যৎ জানতে দ্বারস্থ হচ্ছেন জ্যোতিষীদের। এই পরিস্থিতিতে রবিবার সূর্যগ্রহণ; সঙ্গে অমাবস্যা। সূর্যগ্রহণ অমাবস্যা তিথিতেই হয়। রবিবার সকাল 9টা 16 মিনিটে গ্রহণ শুরু হয়ে বিকেল 4টে 3 মিনিটে শেষ হবে। *2018 পরে এত বড় সূর্যগ্রহণ এই প্রথম* । এর মধ্যেই গুজব ছড়িয়েছে এই গ্রহণ এর প্রভাবে নাকি করোনা ভাইরাস মুক্ত হবে পৃথিবী। তবে এই দাবি মানতে নারাজ রাজজ্যোতিষী পণ্ডিত অনিমেষ শাস্ত্রী। ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’ কে তিনি জানান, *করোনার উপর সূর্যগ্রহণের প্রভাব নিয়ে গুজব রটনা হচ্ছে* । গুজবে কান দেবেন না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সূর্যগ্রহণের প্রভাবে ভাইরাস ধ্বংস হওয়ার কোনও সম্ভাবনা নেই। এটা কিছু লোক না জেনে বিভ্রান্তি ছড়াচ্ছে। অনিমেষ শাস্ত্রী বলেন, *সূর্যগ্রহণের সময় ঘরে থাকতে বলা হয়। খাবার ঢেকে রাখতে বলা হয়। না ঢাকা খাবার ফেলে দিতে বলা হয়। বহু যুগ ধরে ভারতে এই আচার মেনে চলা হচ্ছে* । কারণ, রাজজ্যোতিষীর মতে, *গ্রহণের সময় ব্যাকটেরিয়াগুলি বেশি সক্রিয় থাকে* । সূর্যের আলো না থাকলে ব্যাকটেরিয়াগুলি মাটির কাছাকাছি চলে আসে। সে কারণে মানবদেহে সংক্রমণের সম্ভাবনা বেশি। অনিমেষ শাস্ত্রী বলেন এই কারণেই দিনেরবেলার থেকে রাতে ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ বেশি হয়। সেক্ষেত্রে যেখানে ভাইরাস বা ব্যাকটেরিয়া সক্রিয় হতে পারে সেই সূর্যগ্রহণের প্রভাবে কী করে কোভিড 19 ভাইরাস ধ্বংস হতে পারে? এটা একেবারেই একটি বিভ্রান্তিমূলক তথ্য। এ বিষয়ে গুজব ছড়ানো হচ্ছে।

তিনি বলেন, গ্রহণ একটি মহাজাগতিক ঘটনা। রাহু-কেতু নিয়ে যা কথা বলা হয় সেগুলি গল্প।
অনিমেষ শাস্ত্রী মতে, সূর্যগ্রহণের মধ্যে জন্ম হলে রবির প্রভাব খারাপ হয়।

আর কী কী বলেছেন তিনি? জানতে ক্লিক করুন:

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...