Saturday, April 4, 2026

অন্যায়ভাবে ফি নেওয়ার প্রতিবাদে এবার বিক্ষোভ অশোক হল গার্লস স্কুলের অভিভাবকদের

Date:

Share post:

ফের শহরের বুকে বিক্ষোভ বেসরকারি নামি ইংরেজি মাধ্যম স্কুলের অভিভাবকদের। আজ, শনিবার সকাল থেকেই পাম এভিনিউয়ে অশোক হল গার্লস হাইয়ার সেকেন্ডারি স্কুলের সামনে অভিভাবরা বিক্ষোভ দেখান।

অভিভাবকদের বক্তব্য, করোনা আবহে রাজ্য তথা দেশজুড়ে এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে সবাই যাচ্ছে। আর এই পরিস্থিতিতে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। অনেকে বেতনের অধিকাংশ কমে গিয়েছে। আর এই পরিস্থিতিতে যদি স্কুল কর্তৃপক্ষ অতিরিক্ত মাত্রায় ফি বাড়ায় তা অভিবাবকদের পক্ষে দেওয়া সম্ভব নয়।

তাই অভিভাবকদের দাবি, তাঁরা স্কুলের ফি দেবে অবশ্যই ।কিন্তু তা ৫০% আর এই পরিস্থিতে তিনমাস স্কুল বন্ধ। তাই বাসের ফি-সহ অতিরিক্ত মাত্রায় যে ধরণে টাকা চাওয়া হচ্ছে, সেটা দেওয়া সম্ভব নয়।

এবং তাঁরা চাইছেন, অবিলম্বে স্কুল কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে কথা বলুক। একটা সমঝোতার মধ্যে আসুক। কিন্তু এখনও পর্যন্ত স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে কোনও নোটিশ বা কেউ কথা বলেননি বলে জানাচ্ছেন অভিবাবকরা।

লকডাউন পর্বে ইতিমধ্যে শহর কলকাতায় একাধিক স্কুলের সামনে দেখা গেছে অতিরিক্ত ফি নেওয়ার কারণে অভিভাবকদের বিক্ষোভ। এবার সেই তালিকায় যুক্ত হলো অশোক হল গার্লস হাইয়ার সেকেন্ডারি স্কুলও।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...