Wednesday, June 24, 2026

৬ রাজ্যে পরিযায়ীদের জন্য ৫০ হাজার কোটির প্রকল্প ঘোষণা মোদির, তালিকায় নেই বাংলা

Date:

Share post:

পরিযায়ী শ্রমিকদের নিয়ে কেন্দ্র-রাজ্য টানাপোড়েনের মধ্যেই তাদের জন্য সুখবর শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার দেশের ৬ রাজ্যের গ্রামীণ শ্রমিকদের জন্য ‘গরিব কল্যাণ রোজগার অভিযান’ ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ৫০০০০ কোটি  টাকার এই প্রকল্পে ৬ রাজ্যের পরিযায়ীদের কষ্টের কিছুটা সুরাহা হবে বলে আশাবাদী কেন্দ্র।

গরিব কল্যাণ রোজগার অভিযানে-

• দেশের ৬ রাজ্যের ১১৬ জেলার পরিযায়ী শ্রমিকদের সাহায্য করা হবে।

• ৬ রাজ্য হলো- বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, ঝাড়খণ্ড ও ওড়িশা।

• ১২৫ দিন কাজ পাওয়া যাবে।

• তালিকায় নাম নেই পশ্চিমবঙ্গের।

এদিন, বিহারের খাগাড়িয়া জেলার তেলিহার গ্রাম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই প্রকল্পের উদ্বোধন করেন নরেন্দ্র মোদি। ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, উপ-মুখ্যমন্ত্রী সুশীলকুমার মোদি-সহ আরও ৫ রাজ্যের মুখ্যমন্ত্রীরা।
লকডাউনের মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাজ ছেড়ে নিজেদের ঘরে ফিরেছেন পরিযায়ী শ্রমিকরা। কবে তারা আবার নিজের জায়গায় কাজে ফিরতে পারবেন তার কোন নিশ্চয়তা নেই। এই পরিস্থিতিতে তাঁদের কর্মসংস্থানের ব্যাপারে বারবারই সরব হয়েছেন বিরোধীরা। এদিন ছয় রাজ্যকে এই সুবিধা দিলেন প্রধানমন্ত্রী। কিন্তু বাংলাতেও লাখ লাখ শ্রমিক ফিরে এসেছেন, তাঁদের জন্য এই তালিকায় কোনও জায়গা হয়নি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...