Tuesday, March 17, 2026

একইদিনে প্রাক্তন অধিনায়ক-সহ তিন স্টার ক্রিকেটার করোনা আক্রান্ত বাংলাদেশে!

Date:

Share post:

সম্প্রতি, করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক তথা বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা অলরাউন্ডার শাহিদ আফ্রিদি। এবার করোনা থাবা বসালো বাংলাদেশের ন্যাশনাল ক্রিকেট দলে। জানা যাচ্ছে, বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি মুর্তজা, প্রাক্তন ওপেনিং ব্যাটসম্যান নাফিজ ইকবাল এবং বাঁ-হাতি স্পিনার নাজমুল ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বর্তমানে বাংলাদেশের সংসদ সদস্য মাশরাফি বেশ কয়েকদিন ধরে মহামারীর চলাকালীন তাঁর শহর ও সংসদীয় এলাকা নারেইলে সামাজিক কাজ করে যাচ্ছিলেন।করোনাতে বাংলাদেশের অন্যতম ক্ষতিগ্রস্ত অঞ্চল নারায়ণগঞ্জে খাদ্য ও অন্যান্য সামগ্রী সরবরাহে যুক্ত ছিলেন নাজমুল ইসলামও। কিন্তু এর মধ্যেই মারণ ভাইরাস থাবা বসালো তাঁদের ওপরেই।

আফ্রিদির মতোই মুর্তাজা ফেসবুক পোস্টের মাধ্যমে নিজের করোনা পজিটিভ হওয়ার কথা জানান। তিনি বলেন, “আজ আমার করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। প্রত্যেকেই আমার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন। আমাদের দেশে ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়েছে। আমাদের আরও সচেতন হতে হবে। আসুন আমরা বাড়িতেই থাকি, খুব প্রয়োজন না হলে যেন না বাইরে বেরোই। আমি বাড়িতেই সমস্ত প্রোটোকল ও সরকারি নির্দেশিকা মেনে চলছি। আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়ানো উচিত।” উল্লেখ্য, আপাতত নিজের বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে আছেন মুর্তাজা।

মুর্তাজার পাশাপাশি আক্রান্ত হয়েছেন প্রাক্তন ওপেনার নাফিজ ইকবালও। দেশের হয়ে ১১টি টেস্ট এবং ১৬টি ওয়ান-ডে খেলেছেন তামিম ইকবালের দাদা নাফিজ৷ এছাড়াও ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া নাজমুল ইসলাম করোনাতে আক্রান্ত হয়েছেন। দেশের হয়ে একটি টেস্ট, পাঁচটি ওয়ান ডে এবং ১৩ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

spot_img

Related articles

অবসরপ্রাপ্ত আধিকারিকদের পুনর্নিয়োগের খতিয়ান চাইল কমিশন

অবসরের পর পুনরায় নিয়োগ পাওয়া আধিকারিকদের নিয়ে বিতর্কের আবহেই রাজ্যের কাছে বিস্তারিত তথ্য তলব করল নির্বাচন কমিশন। নবান্ন...

সংগঠনেই আস্থা: নয় জেলায় জেলা পরিষদ সভাধিপতিরাই তৃণমূলের প্রার্থী

জনসংযোগ ও মানুষের উন্নয়নের নীতিতে যেখানে আসন্ন বিধানসভা নির্বাচনে গত বিধানসভা নির্বাচনের থেকেও বেশি আসনে জয়ের পরিকল্পনা করেছে...

ভোটের দিনে পরীক্ষা স্থগিত, সিইউ-র সূচিতে বদল

প্রথম দফার ভোটের দিন পরীক্ষার সূচিতে বদল আনতে বাধ্য হল কলকাতা বিশ্ববিদ্যালয়। ২২, ২৩ ও ২৪ এপ্রিল নির্ধারিত...

নজিরবিহীন নজরদারি, দিল্লি থেকে আসা ১,১১১ পর্যবেক্ষকের তালিকায় শীর্ষে বাংলা

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত...