Sunday, April 5, 2026

চিন থেকে কী কী জিনিস আমদানি হয়, শিল্পমহলের কাছে বিস্তারিত তালিকা চাইল কেন্দ্র

Date:

Share post:

চিন থেকে ভারতে যেসব পণ্য আমদানি হয় তার তালিকা বানিয়ে পেশ করার জন্য শিল্পমহলকে বলল কেন্দ্র। এইসঙ্গে কোন কোন পণ্য চিন থেকে না আনালেই নয় সেগুলিও চিহ্নিত করতে বলা হয়েছে। এর ফলে সরকার বুঝতে পারবে কোনগুলি অত্যাবশ্যক আর কোনগুলি আমদানি করার জন্য অাদৌ জরুরি নয়, অর্থাৎ স্থানীয়ভাবে উৎপাদন করা সম্ভব। চিন সীমান্তে উত্তেজনা বাড়ায় সরকার ধাপে ধাপে যে পদক্ষেপগুলি নেওয়ার কথা ভাবছে তার মধ্যে অন্যতম এই বাণিজ্যের বিষয়টি। এর মাধ্যমে চিনের প্রতি নির্ভরশীলতা কতটা কীভাবে কমানো যায় তা খতিয়ে দেখা শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকারের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্তের সঙ্গে সমতা রেখে চিনের উপর নির্ভরশীলতা কমাতে ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড (ডিপিআইআইটি) বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের কাছে চিন থেকে আমদানি করা পণ্যের তালিকা সোমবারের মধ্যে চেয়ে পাঠিয়েছে। এর মধ্যে থাকছে অটোমোবাইল, ফার্মাসিউটিক্যাল, খেলনা, প্লাস্টিক, ফার্নিচার ইত্যাদি ক্ষেত্র। এক্ষেত্রে সরকার স্বল্পমেয়াদী মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদী কৌশল নেওয়ার পথে হাঁটতে চাইছে। যেমন স্বল্পমেয়াদে কিছু চিনা পণ্য ব্যবহার করা হবে। মধ্যমেয়াদে আমদানির বিকল্প তৈরির সময় নেওয়া হবে। আর দীর্ঘমেয়াদে ভারতেই সেগুলি উৎপাদনের হাব গঠন করা হবে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে চিনা সংস্থার যৌথভাবে কাজ করার ক্ষেত্রে বাধানিষেধ জারি করার পর এবার নজর দেওয়া হবে বেসরকারি ক্ষেত্রেও ‌ তেমন কিছু পদক্ষেপ করা। ইতিমধ্যেই কিছু ব্যবসায়ী সংগঠনও চিনা পণ্য বয়কটের ডাক দিয়ে কেন্দ্রের কাছে দাবি জানিয়েছে ।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...