Wednesday, April 8, 2026

বাংলায় মহামারি আক্রান্ত ১৪ হাজার ছুঁইছুঁই! মৃত্যু বেড়ে ৫৫৫

Date:

Share post:

সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে পশ্চিমবঙ্গেও বাড়ছে মারণ ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সরকারি পরিসংখ্যান অন্তত তেমনটাই বলছে। রাজ্যে শেষ ২৪ ঘণ্টায় আরও ৪১৪ জনের শরীরে মিলল পজিটিভ ভাইরাস। তার ফলে বাংলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৩,৯৪৫।

এই ২৪ ঘন্টায় রাজ্যে মৃত্য হয়েছে আরও ১৫ জন সংক্রমিত রোগীর। ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৫৫। আজ, রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে আরও জানানো হয়েছে, বর্তমানে রাজ্যে মারণ ভাইরাসে সক্রিয় রোগীর সংখ্যা ৫,০৯৩। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩২ জন। ফলে পশ্চিমবঙ্গে মোট সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮,২৯৭।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...