Wednesday, April 8, 2026

প্রিয়াঙ্কা হত্যায় ইন্টারনেট দেখে বাড়িতেই পিস্তল-কার্তুজ বানিয়েছিল জয়ন্ত! চক্ষু চড়কগাছ গোয়েন্দাদের

Date:

Share post:

রিজেন্ট পার্ক কলেজ ছাত্রী হত্যায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। অভিযুক্ত জয়ন্ত হালদারকে জেরা করে লালবাজারের হোমিসাইড শাখার তদন্তকারীরা জানতে পেরেছেন, যে আগ্নেয়াস্ত্র দিয়ে খুন করা হয়েছে তা পুরোপুরি জয়ন্ত-এর “হ্যান্ড মেড”! অর্থাৎ, বাড়িতে বসেই বন্দুক এবং কার্তুজ বানিয়েছিল পেশায় গাড়ির ড্রাইভার জয়ন্ত। কোনও বেআইনি অস্ত্র কারবারির কাছ থেকে সে এই বন্দুক বা কার্তুজ কেনেনি বলেই গোয়েন্দাদের জানিয়েছে প্রিয়াঙ্কা খুনে অভিযুক্ত যুবক। আর এটা জানার পরই গোয়েন্দাদের চক্ষু চড়কগাছ!

প্রিয়াঙ্কার শরীরের বুলেটের আঘাত দেখে প্রথম সন্দেহটা আসে গোয়েন্দাদের। কার্তুজের আঘাত পেলে সাধারণত যে ক্ষতের চিহ্ন হয়, প্রিয়াঙ্কার শরীরে তা ছিল একেবারেই অন্যরকম। অন্য ধরনের বুলেট থেকে এই খুন বলে জানা যায় ময়না তদন্তের রিপোর্টে। তারপরই গোয়েন্দারা জেরা শুরু করে জয়ন্ত লকে। কোথা থেকে সে এই বন্দুক এবং বুলেট পেল? জেরায় জয়ন্ত জানায়, সে এই কার্তুজ-বন্দুক কোথাও থেকে কেনেনি। নিজে হাতে বাড়িতে বসে বানিয়েছে।

এ বিষয়ে জয়ন্তকে লাগাতার জেরা করতেই বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, প্রেমিকাকে খুন করতে বন্দুক কেনেনি সে। বাড়িতে বসে ইন্টারনেট ঘেঁটে নিজেই বানিয়েছে বন্দুক। এমনকী, কার্তুজও তারই হাতে বানানো।

সাধারণ কোনও ওয়ান শটার বন্দুক তৈরির ব্যারেল-হ্যামার ও লোহার পাত লাগে। ইন্টারনেট ঘেঁটে ঘেঁটে তা বুঝে নেয় জয়ন্ত। বিভিন্ন হার্ডওয়্যারের দোকান গিয়ে সে প্রয়োজনীয় কাঁচামাল জোগাড় করে ফেলে। শুধু তাই নয়, বন্দুক-কার্তুজ বানানোর জন্য ওয়েল্ডিং মেশিনও কিনে আনে, তারপর বাড়িতেই ঝালাই করে বানিয়ে ফেলে ওয়ান শটার। বল-বেয়ারিং ও আতস বাজির মশলা দিয়ে তৈরি করে ফেলে কার্তুজ।

আদৌ তার হাতে তৈরি বন্দুক কাজ করবে কিনা সে ব্যাপারে সংশয় ছিল জয়ন্তর মধ্যেও। তাই প্রেমিকার মৃত্যু নিশ্চিত করতে বন্দুক-কার্তুজের পাশাপাশি ছুরিও নিয়ে গেছিল জয়ন্ত। গুলি করার পর সেটা দিয়ে প্রিয়াঙ্কাকে কুপিয়েছে বলেও জেরায় স্বীকার করে সে।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, খুনের পর তাড়াহুড়ো করে পালাতে গিয়ে বন্দুক ও একটি কার্তুজ ড্রেনে ফেলে দেয় জয়ন্ত। সেই সবকিছু উদ্ধার করেছে তদন্তকারীরা। জয়ন্তর বক্তব্যের সঙ্গে সবকিছু মিলিয়ে দেখা হবে। সেক্ষেত্রে তার রিজেন্ট পার্ক ঢালি পাড়ার বাড়িতে তল্লাশি চালিয়ে বন্দুক-কার্তুজ তৈরির উপকরণ খুঁজে বের করা হবে।

কিন্তু এরপরও প্রশ্ন থেকে যাচ্ছে। জয়ন্তর অতীত কোনও ক্রিমিনাল ট্র্যাক রেকর্ড নেই। তাহলে কীভাবে শুধুমাত্র ইন্টারনেট ঘেঁটে বন্দুক-কার্তুজ বানিয়ে ফেলল সে?

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...