Sunday, June 14, 2026

একনজরে জেনে নিন আজকের বলয়গ্রাস সূর্যগ্রহণ সম্পর্কে জরুরি তথ্য

Date:

Share post:

সূর্যের চারদিকে পৃথিবী প্রদক্ষিণ করছে এবং পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করছে চাঁদ। এইভাবে প্রদক্ষিণ করতে করতে যখন সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় আসে, তখন গ্রহণ হয়। চাঁদ, পৃথিবী ও সূর্য একই সরলরেখায় চলে এলে সূর্যের আলো পৃথিবীতে আসার সময় চাঁদের দ্বারা বাধা পায়। ফলে সূর্যের আলো কিছুক্ষণের জন্য পৃথিবীতে আসতে পারে না। এই সময়টাই হল সূর্যগ্রহণ ।

এই ধরনের সূর্যগ্রহণ পূর্ণ, আংশিক ও বলয়গ্রাস হতে পারে। যেমন আজ হবে বলয়গ্রাস সূর্যগ্রহণ। কী বৈশিষ্ট্য এর? যখন সূর্যের বাইরের সীমানার অংশ বাদে পুরোটাই চাঁদের দ্বারা ঢেকে যায়, তখন হয় বলয়গ্রাস সূর্যগ্রহণ। এই বলয়গ্রাসে পৃথিবী থেকে সূর্যের শুধু বাইরের একফালি গোল সীমা প্রত্যক্ষ হয়। যা দেখে মনে হয় ঠিক যেন একটা রিং বা আংটি। অাবার একে আগুনের বলয়ও বলা হয়ে থাকে। এই বলয়গ্রাস সূর্যগ্রহণই সবচেয়ে কম দেখা যায়। কারণ এই গ্রহণের জন্য পৃথিবী ও সূর্যের সঙ্গে চাঁদের একটি নির্দিষ্ট দূরত্ব থাকা প্রয়োজন।

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ কলকাতায় সকাল ১০টা ৪৬ মিনিটে শুরু হবে সূর্যগ্রহণ। চলবে দুপুর ২টো ১৭ মিনিট পর্যন্ত। বেলা সাড়ে ১২টা নাগাদ হবে বলয়গ্রাস। প্রায় ৩৮ সেকেন্ড ধরে চলবে এই বলয়গ্রাস। গত ১০০ বছরে এই ধরনের গ্রহণ দেখা যায়নি। কারণ সাধারণত এতক্ষণ ধরে গ্রহণ চলে না। কয়েক মিনিটের মধ্যেই সূর্য ফের বেরিয়ে পড়ে। কিন্তু এবার হবে ব্যতিক্রম।

 

Related articles

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...